শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রোস্টেট ক্যান্সার

আন্তর্জাতিক ডেস্ক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ১৯ মে, ২০২৫, ৬:০৩ অপরাহ্ন

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দেহে ‘আগ্রাসী’ ধরনের প্রোস্টেট ক্যান্সার শনাক্ত হয়েছে, যা ইতোমধ্যে তার হাড়ে ছড়িয়ে পড়েছে। রোববার বাইডেনের দপ্তর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

এএফপি জানায়, বিবৃতিতে বলা হয়, গত শুক্রবার ৮২ বছর বয়সী এই ডেমোক্র্যাট নেতার প্রস্রাবজনিত উপসর্গ বেড়ে যাওয়ার পর নতুন একটি প্রোস্টেট নডিউল দেখা গেলে তার দেহে ক্যান্সার ধরা পড়ে।

বিবৃতিতে আরও বলা হয়, ‘এটি রোগটির একটি আগ্রাসী রূপ হলেও ক্যান্সারটি হরমোন-সংবেদনশীল, যা কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব। প্রেসিডেন্ট ও তার পরিবার চিকিৎসকদের সঙ্গে সম্ভাব্য চিকিৎসা বিকল্প পর্যালোচনা করছেন।’

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দীর্ঘদিন ধরেই বাইডেনের বয়স ও মানসিক সক্ষমতা নিয়ে বিদ্রুপ করে আসলেও এই খবরে ‘দুঃখ’ প্রকাশ করেছেন।

প্রতিদ্বন্দ্বী বাইডেনের স্ত্রী জিল বাইডেনের প্রতি ইঙ্গিত করে ট্রাম্প ট্রুথ সোশালে লিখেছেন, ‘আমরা জিল ও পুরো পরিবারকে আন্তরিক শুভেচ্ছা জানাই এবং জোর কণ্ঠে জো’র দ্রুত ও সফল আরোগ্য কামনা করি।’

বাইডেনের  সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এক্স-এ পোস্ট করে বলেন, ‘জো একজন লড়াকু মানুষ।’

বাইডেন  ২০২৪ এর প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ালে কমলা হ্যারিস ট্রাম্পের বিরুদ্ধে ডেমোক্র্যাট দলের প্রার্থী হিসেবে নির্বাচনী লড়াইয়ে অবতীর্ণ হন।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর