রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

ফিনল্যান্ডে দুটি হেলিকপ্টারের সংঘর্ষে পাঁচজনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ১৮ মে, ২০২৫, ৪:৩১ অপরাহ্ন

ফিনল্যান্ডে মাঝ আকাশে দুটি হেলিকপ্টারের সংঘর্ষে সেগুলোয় আরোহন করা পাঁচজন নিহত হয়েছে। এস্তোনিয়ার রাজধানী তালিন থেকে একসাথে উড্ডয়নের পর হেলিকপ্টার দুটি বিধ্বস্ত হয়।

পুলিশের উদ্ধৃতি দিয়ে হেলসিঙ্কি থেকে এএফপি এ তথ্য জানায়।

ফ্লাইট পরিকল্পনা অনুসারে, একটি হেলিকপ্টারে দুজন ও অপরটিতে তিনজন আরোহী ছিলেন। হেলিকপ্টার দুটি যেখানে বিধ্বস্ত হয় তারা সেখান থেকে কয়েক কিলোমিটার দূরে পাইকাজারভির উদ্দেশ্যে যাচ্ছিলেন।

মিডিয়ার খবরে বলা হয়েছে, কপ্টারে থাকা ব্যক্তিরা ব্যবসায়ী ছিলেন।

গোয়েন্দা সংস্থার প্রধান পরিদর্শক জোহানেস সিরিলা এক বিবৃতিতে বলেছেন, ‘শনিবার ইউরা বিমানবন্দরের কাছে এক হেলিকপ্টার দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে।’

প্রত্যক্ষদর্শী আন্টি মারজানেনকে উদ্ধৃত করে ফিনিশ সংবাদপত্র ইলতালেহতি জানিয়েছে, তিনি অভিযানের সময় একটি হেলিকপ্টার অন্যটিকে ধাক্কা দিতে দেখেছেন।

মারজানেন বলেন, ‘এগুলোর মধ্যে একটি পাথরের মতো পড়ে যায় এবং অন্যটি ধীরে ধীরে পড়ে । আমি কোনও শব্দ শুনতে পাইনি।’


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর