সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

মার্কিন যুক্তরাষ্ট্রে টর্নেডোতে ২১ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ১৮ মে, ২০২৫, ১:০৭ পূর্বাহ্ন

মার্কিন যুক্তরাষ্ট্রে টর্নেডোতে ২১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দেশটির মিসৌরি ও কেন্টাকি অঙ্গরাজ্যে টর্নেডো আঘাত হানে। নিহতর সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা কর্মকর্তাদের। দুই অঙ্গরাজ্য ভয়াবহ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

শনিবার (১৭ মে) অঙ্গরাজ্য দুটির কর্মকর্তাদের বরাত দিয়ে এএফপি ও সিএনএন ওই তথ্য জানায়।

কেন্টাকির গভর্নর অ্যান্ডি বেশিয়ার সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, শুক্রবার রাতের ঝড়ে অন্তত ১৪ জন মারা গেছেন।

এদিকে মিসৌরিতে সাত জন মারা যাওয়ার খবর পাওয়া যায়। কর্মকর্তারা জানান, এর মধ্যে সেন্ট লুইসেই মারা গেছে পাঁচজন।

কেন্টাকির গভর্নর বেশিয়ার বলেন, ‘আমরা আজ এই কঠিন সংবাদ দিয়ে শুরু করছি, গত রাতের ঝড়ে আমাদের অন্তত ১৪ জন মারা গেছেন। তবে দুঃখের বিষয় হলো, আরও তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে এ সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।’ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য প্রার্থনার আহ্বান জানান তিনি।

কেন্টাকির কর্মকর্তারা জানিয়েছেন, বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন।

মিসৌরির সেন্ট লুইসের মেয়র কারা স্পেন্সার সাংবাদিকদের বলেন, ‘আমাদের শহর আজ রাতে শোকে বিহ্বল। প্রাণহানি ও ক্ষয়ক্ষতি সত্যিই ভয়াবহ।’


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর