মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আইআরজিসির গোয়েন্দা প্রধানকে হত্যা প্রথমবারের মতো বাংলাদেশে যুক্ত হয়েছে স্পিন বোলিং মেশিন ১৫ এপ্রিল থেকে সাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা সরকারের সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল ঘোষণা ৮ এপ্রিল, ভোট ১২ মে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে ইইউ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ড. ইউনূস যাকে যেখানে বসিয়েছেন তারা ঠিকঠাক কাজ করেননি: জাহিদ হোসেন একনেকের প্রথম বৈঠকে ৮ প্রকল্প নিয়ে আলোচনা

৮২ জন নাগরিককে লিবিয়া থেকে সরিয়ে নিয়েছে তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ১৭ মে, ২০২৫, ৭:২৩ অপরাহ্ন

সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে গত কয়েকদিন ধরে মারাত্মক সংঘর্ষের পর লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে তুরস্ক তাদের ৮২ জন নাগরিককে সরিয়ে নিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র শুক্রবার রাতে এই তথ্য জানায়। এএফপি এই খবর জানায়।

এএফপি’র প্রতিবেদনে বলা হয়েছে, ‘উত্তর আফ্রিকার দেশটিতে সাম্প্রতিক সময়ে ‘সংঘাত ও নিরাপত্তাহীনতা’ ছড়িয়ে পড়ায় ‘লিবিয়া থেকে নিজ দেশে ফিরে যেতে ইচ্ছুক ৮২জনকে প্রয়োজনীয় সহায়তা এবং তাদের তুরস্কে ফিরে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে।’

তুরস্কের দূতাবাস ফেসবুকে এক পোস্টে জানিয়েছে, তারা ত্রিপোলি থেকে প্রায় ২শ’ কিলোমিটার পূর্বে লিবিয়ার বন্দর নগরী মিসরাতা থেকে তুর্কি এয়ারলাইন্সের একটি বিমানে করে তাদের নাগরিকদের ইস্তাম্বুলে সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। এর একদিন পরই এই পদক্ষেপ নেওয়া হল। দূতাবাস জানিয়েছে, তারা রাজধানী থেকে তাদের পৌঁছে দেওয়ার জন্য বাসেরও ব্যবস্থা করবে।

দেশে কারা ফিরেছেন বা আরো বিমানের ব্যবস্থা করা হবে কি-না সে সম্পর্কে বিস্তারিত জানায়নি মন্ত্রণালয়।
সোমবার রাতে লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে সরকারের অনুগত বাহিনী ও শক্তিশালী সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে সহিংসতা ছড়িয়ে পড়লে সরকার সশস্ত্র গোষ্টিগুলোকে নিরস্ত্র করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

লিবিয়ায় জাতিসংঘের সহায়তা মিশন শুক্রবার জানিয়েছে, সাম্প্রতিক সংঘটিত তীব্র সংঘর্ষের শেষের দিনগুলোতে ‘কমপক্ষে আটজন বেসামরিক লোক’ নিহত হয়েছে, যার ফলে বিমান চলাচল প্রায় সম্পূর্ণ স্থবির হয়ে পড়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর