বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

গাজায় জল, স্থল ও আকাশ পথে হামলা চালাচ্ছে ইসরায়েল

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ৭ জুন, ২০২৪, ১০:৪৪ অপরাহ্ন

 

গাজায় শুক্রবার জল, স্থল ও আকাশ পথে হামলা চালিয়েছে ইসরায়েল। বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

বৃহস্পতিৃবার গাজার নুসিরাত শিবিরে জাতিসংঘ পরিচালিত একটি স্কুলে হামলা চালিয়েছিল ইসরায়েলি বাহিনী। ওই হামলায় অন্তত ৩৭ জন নিহত হয়। শুক্রবারও নুসিরাত শিবির জল, স্থল ও আকাশপথে হামলা চালিয়েছে ইসরায়েল।

প্রত্যক্ষদর্শীরা দেইর আল-বালাহ-এর পূর্বে ইসরায়েলি হামলার এবং বুরেজ ক্যাম্পের কাছে সেনাবাহিনীর গাড়ি থেকে তীব্র গুলি চালানোর কথাও জানিয়েছেন।

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা পূর্ব বুরেজ এবং দেইর আল-বালাহতে ‘কয়েক ডজন সন্ত্রাসবাদীকে নির্মূল করেছে।’

আল-আকসা শহীদ হাসপাতালের একটি সূত্র এএফপিকে জানিয়েছে, মাগাজি ক্যাম্পের ওয়াফাতির বাড়িতে ইসরায়েলি হামলায় ছয়জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর