বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

নাইজেরিয়ার বেনু রাজ্যে বন্দুকধারীদের হামলায় নিহত ২৩

আন্তর্জাতিক ডেস্ক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ১২ মে, ২০২৫, ৫:০১ অপরাহ্ন

নাইজেরিয়ার মধ্যাঞ্চলীয় বেনু রাজ্যে বন্দুকধারীদের চারটি পৃথক হামলায় অন্তত ২৩ জন নিহত এবং অনেকেই আহত হয়েছেন। এ অঞ্চলে সাম্প্রতিক সময়ে সহিংসতার সর্বশেষ ঘটনা। রোববার রেড ক্রসের একজন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। -এএফপি 

গত শনিবার রাতে চারটি গ্রামে এই হামলার ঘটনা ঘটে।

মধ্য নাইজেরিয়ায় জমি ব্যবহার নিয়ে যাযাবর গবাদি পশুপালক এবং কৃষকদের মধ্যে সংঘর্ষ সাধারণ ঘটনা।

বেনু রাজ্যের রেড ক্রস কর্মকর্তা অ্যান্থনি আবাহ এএফপিকে বলেন, ‘মাঠ পর্যায়ের প্রতিবেদনে বিভিন্ন হামলায় কমপক্ষে ২৩ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।’

রেড ক্রসের মাঠ পর্যায়ের দুর্যোগ কর্মকর্তাদের তথ্যের বরাত দিয়ে তিনি বলেন, উকুমে আটজন, লোগোতে নয়জন, গুমা ও কোয়ান্ডেতে তিনজন করে নিহত এবং আরো বেশ কয়েকজন আহত হয়েছেন।

পুলিশের এক মুখপাত্র বলেছেন, তিনি হামলার বিষয়ে অবগত নন।

একটি রাষ্ট্রীয় বিদ্যুৎ কোম্পানির অবসরপ্রাপ্ত জেনারেল ম্যানেজার সেফাস কাঙ্গেহ এএফপিকে বলেন, তিনি তিনটি হত্যার কথা শুনেছেন, যার মধ্যে একটি মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় অতর্কিত হামলায় এক দম্পতি নিহত হয়েছেন।

সাম্প্রতিক কিছু হামলা এমন এলাকায় চালানো হয়েছে যেখানে এক মাস আগেও হামলা হয়েছিল এবং হামলায় কমপক্ষে ৫৬ জন নিহত হয়েছে।

ধর্মীয় উত্তেজনায় টালমাটাল এ অঞ্চলে সাম্প্রতিক সময়ে সহিংসতা বেড়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

এপ্রিলের শুরুতে পার্শ্ববর্তী মালভূমি রাজ্যে অজ্ঞাত বন্দুকধারীদের দুটি হামলায় ১০০ জনেরও বেশি মানুষ নিহত হয়।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর