বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

ভারত সফরে আসছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ৫ মে, ২০২৫, ৮:৩২ অপরাহ্ন

কাশ্মীর ইস্যুতে ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা বাড়ার প্রেক্ষাপটে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বৃহস্পতিবার ভারত সফরে আসছেন। ভারতের রাজধানী নয়াদিল্লিতে ইরান দূতাবাস এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

এএফপি জানায়, এর আগে আরাকচি ইসলামাবাদ সফর করে পাকিস্তানের উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। তিনি বলেন, ভারত-পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা কমাতে ইরান মধ্যস্থতার করতে প্রস্তুত।

গত সপ্তাহে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে এক ফোনালাপে আরাকচি বলেন, ‘ইরান উত্তেজনা প্রশমনে সদিচ্ছা নিয়ে কাজ করতে আগ্রহী।’

ইরান ও ভারতের মধ্যে সম্পর্ক ঐতিহাসিকভাবে উষ্ণ, যদিও দিল্লি বর্তমানে ওয়াশিংটনের সঙ্গেও ঘনিষ্ঠ নিরাপত্তা সহযোগিতায় রয়েছে।

গত বছর চাবাহার বন্দরের উন্নয়ন নিয়ে ভারত ও ইরানের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়, যার জেরে যুক্তরাষ্ট্র ভারতের ওপর নিষেধাজ্ঞার হুমকি দেয়।

২২ এপ্রিল ভারতশাসিত কাশ্মীরে এক হামলায় ২৬ জন নিহত হওয়ার পর আরাকচি ভারত ও পাকিস্তান উভয় দেশ সফরকারী প্রথম জ্যেষ্ঠ কূটনীতিক।

ভারত এ হামলার জন্য পাকিস্তানকে দায়ী করলেও ইসলামাবাদ সে অভিযোগ প্রত্যাখ্যান করে। এরপর থেকে কাশ্মীর সীমান্তে দুই দেশের সেনারা গুলি বিনিময় করে আসছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর