সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী পদে টানা দ্বিতীয় মেয়াদে অ্যান্থনি আলবানিজের জয়

আন্তর্জাতিক ডেস্ক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ৩ মে, ২০২৫, ৭:৩৬ অপরাহ্ন

অস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচনে টানা দ্বিতীয় বারের মতো তিন বছরের মেয়াদে জয়লাভ করেছেন অস্ট্রেলিয়ার বর্তমান প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। এই জয়ের মাধ্যমে তিনি ২১ বছরের মধ্যে প্রথম প্রধানমন্ত্রী হিসেবে টানা দুই মেয়াদে বিজয়ী হলেন। 

৫০.৩৩% ভোট গণনা শেষে এখন পর্যন্ত ৬৮ আসনে বিজয়ী হয়েছে অ্যান্থনি আলবানিজের দল। অন্যদিকে তার প্রধান বিরোধী নেতা পিটার ডাটনের জোট ২২ আসনে বিজয়ী হয়েছে।

ডানপন্থী বিরোধী নেতা পিটার ডাটন নির্বাচনে পরাজয় মেনে নিয়ে আলবানিজকে অভিনন্দন জানিয়েছেন। তিনি এই পরাজয়ের পেছনে নির্বাচনী প্রচারণায় যথেষ্ট ভালো করতে না পারাকে দায়ী করেন। ডাটন বলেন, লেবার পার্টির জন্য এটি একটি ঐতিহাসিক জয় এবং আমি তা স্বীকার করে আলবানিজকে অভিনন্দন জানিয়েছি।

শনিবার অনুষ্ঠিত এই সাধারণ নির্বাচনে লক্ষ লক্ষ অস্ট্রেলিয়ান নাগরিক তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। দেশটির পূর্ব উপকূলে স্থানীয় সময় সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়, যা পরবর্তীতে পশ্চিমাঞ্চল ও দূরবর্তী দ্বীপ অঞ্চলগুলোতে পর্যায়ক্রমে শুরু হয়। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, মোট ১ কোটি ৮১ লাখ ভোটার এ নির্বাচনে নিবন্ধিত ছিলেন, যার মধ্যে প্রায় অর্ধেকই আগাম ভোট দিয়েছেন।

বছরের শুরুতে জনপ্রিয়তা কমে যাওয়ায় অনেকে ভেবেছিলেন আলবানিজ পরাজয়ের দিকে এগোচ্ছেন। তবে শেষ পর্যন্ত তিনি জোরালো প্রচারণার মাধ্যমে বিরোধী নেতা ডাটনকে পরাজিত করেন। এই বিজয়ের মাধ্যমে লেবার পার্টি আবারও সরকারের নেতৃত্বে আসছে।

চলমান বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা এবারের নির্বাচনী প্রচারণায় প্রাধান্য বিস্তার করেছে মূলত মুদ্রাস্ফীতি, উচ্চ সুদের হার এবং আবাসন সংকট।সূত্র: আল জাজিরা


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর