রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

আমার নীতিমালা যুক্তরাষ্ট্রের অর্থনীতি চাঙ্গা করবে :ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ৩ মে, ২০২৫, ৩:০১ অপরাহ্ন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার জোর দিয়ে বলেছেন, তাঁর নীতিমালা যুক্তরাষ্ট্রের অর্থনীতি চাঙ্গা করবে। যদিও সম্ভাব্য মন্দার ঝুঁকির কথাও স্বীকার করেছেন তিনি। – এএফপি 

ট্রাম্পের ব্যাপক শুল্ক আরোপ পরিকল্পনা শুরু হওয়ার পর বিশ্বের বৃহত্তম অর্থনীতি হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্রের অর্থনীতি বছরের প্রথম তিন মাসে অপ্রত্যাশিতভাবে সংকুচিত হয়েছে।

এনবিসি নিউজের ‘মিট দ্য প্রেস উইথ ক্রিস্টেন ওয়েলকার’ অনুষ্ঠানে ট্রাম্প বলেন, ‘এটি একটি ক্রান্তিকাল। রোরবার পূর্ণাঙ্গভাবে এ সাক্ষাৎকারটি সম্প্রচার করা হবে। সাক্ষাৎকারের কিছু অংশে ট্রাম্প বলেন, আমি মনে করি, আমরা দারুণভাবে এগিয়ে যাবো’।

মার্কিন যুক্তরাষ্ট্র মন্দার মধ্যে ডুবে যেতে পারে কিনা তা নিয়ে চাপের মুখে ট্রাম্প বলেন, ‘যে কোনো কিছুই ঘটতে পারে।’

কিন্তু আমি মনে করি, আমাদের দেশের ইতিহাসে আমরা সবচেয়ে বড় অর্থনীতির অধিকারী হতে যাচ্ছি। আমি মনে করি, আমরা ইতিহাসের সবচেয়ে বড় অর্থনৈতিক উদ্দীপনা দেখতে পাবো’।

ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর থেকে আমদানির উপর ব্যাপক শুল্ক আরোপের মাধ্যমে বিশ্ব অর্থনৈতিক শৃঙ্খলা পুনর্গঠনের পদক্ষেপ নেওয়ার পর থেকে আর্থিক বাজারগুলো অস্থির হয়ে পড়েছে।

তবে, শুক্রবার যুক্তরাষ্ট্রে কর্মসংস্থান জোরদারের প্রতিবেদন প্রকাশের পর শেয়ারবাজার ঊর্ধ্বমুখী হয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর