শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

ভারতে ভোটের শেষ দিনে হিটস্ট্রোকে ৩৩ জন পোলিং কর্মীর মৃত্যু : রাজ্য নির্বাচন প্রধান

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ২ জুন, ২০২৪, ৫:১৮ অপরাহ্ন

ভারতে ভোটের শেষ দিনে  মাত্র একটি রাজ্যে হিটস্ট্রোকে কমপক্ষে ৩৩ জন পোলিং কর্মীর মৃত্যু হয়েছে। এক শীর্ষ নির্বাচনী কর্মকর্তা রবিবার এ কথা বলেন। 

তীব্র তাপপ্রবাহে অনেক মৃত্যুর খবর পাওয়া গেছে, অনেক জায়গায় তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস (১১৩ ডিগ্রি ফারেনহাইট) ছাড়িয়েছে। এক দিনে অনেক পোলিং কর্মীর মৃত্যু একটি ভয়াবহ ঘটনা।

ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) জানিয়েছে, উত্তরপ্রদেশের ঝাঁসিতে তাপমাত্রা ৪৬.৯ ডিগ্রি (১১৬ ফারেনহাইট) সেলসিয়াসে পৌঁছেছে।

উত্তরপ্রদেশের রাজ্যের প্রধান নির্বাচনী কর্মকর্তা নভদীপ রিনওয়া বলেছেন, শনিবার নির্বাচনের সপ্তম ও শেষ দিনে গরমের কারণে ৩৩ জন পুলিং কর্মীর মৃত্যু হয়েছে।  এই পরিসংখ্যানে নিরাপত্তারক্ষী এবং স্যানিটেশন কর্মীদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
রিনওয়া সাংবাদিকদের বলেন, ‘নিহতদের পরিবারকে ১.৫ মিলিয়ন রুপি (১৮,০০০ ডলার) আর্থিক ক্ষতিপূরণ দেয়া হবে।’


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর