বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে সাক্ষাৎ করতে মস্কো যাচ্ছেন ওমানের সুলতান

আন্তর্জাতিক ডেস্ক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ১০:৫৭ অপরাহ্ন

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে উচ্চ পর্যায়ের আলোচনায় মধ্যস্থতা করছে ওমান। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এ নিয়ে আলোচনা করতে আগামী মঙ্গলবার মস্কো সফরে যাবেন ওমানের সুলতান হাইসাম বিন তারিক। ক্রেমলিন ও মাসকট সূত্রে  শনিবার এ তথ্য জানা গেছে।

মস্কো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

ক্রেমলিন জানিয়েছে, ওমানের সুলতান হাইসাম বিন তারিকের সঙ্গে আলোচনায় ‘আন্তর্জাতিক ও আঞ্চলিক এজেন্ডা নিয়ে বিদ্যমান প্রশ্নগুলো’র পাশাপাশি বাণিজ্য ও অর্থনৈতিক এবং অর্থ ও বিনিয়োগের ক্ষেত্রে সহযোগিতা উন্নয়নের বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে।

ওমানের সুলতানের কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, ‘পুতিনের আমন্ত্রণে দুই দিনের রাষ্ট্রীয় সফরে সুলতান মস্কো যাচ্ছেন। এই সফরটি ওমান সালতানাত ও রাশিয়ান ফেডারেশনের মধ্যে সম্পর্ক উন্নীত করার এমন প্রেক্ষাপটে হচ্ছে, যা দুই দেশের আকাঙ্ক্ষা পূরণ করবে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, দুই নেতা বিভিন্ন বিষয়ে দুই দেশের মধ্যে সহযোগিতার ক্ষেত্র এবং যৌথ স্বার্থ রক্ষার্থে সেগুলো কীভাবে জোরদার করা যায়, তা নিয়ে আলোচনা করবেন।

ওমানের মধ্যস্থতায় তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে আজ রোমে যুক্তরাষ্ট্র ও ইরান আলোচনায় বসেছে। প্রাথমিক আলোচনার পর্বের এক সপ্তাহ পর উভয় পক্ষই এটাকে ‘গঠনমূলক’ বলে বর্ণনা করেছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর