মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

পহেলা বৈশাখে আনন্দ শোভাযাত্রার মোটিফ নির্মাণকারী শিল্পীর বাড়িতে আগুন

জেলা প্রতিনিধি। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ১২:৪৫ অপরাহ্ন

এবারের পহেলা বৈশাখে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’য় মোটিফ নির্মাণকারী শিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৫ এপ্রিল) দিবাগত রাতে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া বাজার এলাকায় অবস্থিত তার বাসায় এ আগুন দেয়ার ঘটনা ঘটে।

গতকাল এক ফেসবুক পোস্টে মানবেন্দ্র ঘোষ জানান, কোনো একটা ফেইসবুক পেইজ ও কিছু প্রোফাইল থেকে সামগ্রিক তথ্য উপাত্ত না ঘেঁটে, বুঝে বা না বুঝে আমার ছবিসমেত ব্যঙ্গাত্মক প্রতিকৃতি তৈরির দায় আমার ওপর চাপিয়ে পোস্ট দেয়ায় অনেকেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন।

মূলত এর পরেই তার বাসায় আগুন দেয়া হয়েছে। তবে কে বা কারা কাজটি করেছে তা এখনও জানা যায়নি। ঘটনার পর থেকে মানবেন্দ্র ঘোষের পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন।

শিল্পী মানবেন্দ্র আরও বলেন, বৈশাখ উদযাপনে বাঘের মোটিফটি ছাড়া অন্য কোনো মোটিফের কাজে তিনি নিয়োজিত ছিলেন না। সেইসাথে ২০০৪ সাল থেকে চারুকলার একজন সাধারণ ছাত্র হিসেবে মোটিফ নির্মাণে অংশগ্রহণ করে আসছেন বলেও জানান তিনি। বরাবরের মত এবারও একটি বাঘের বড় স্ট্রাকচার বা মোটিফ এর দায়িত্ব দেয়া হয় তাকে।

মানিকগঞ্জের পুলিশ সুপার ইয়াছমিন খাতুন জানান, আগুনের ঘটনায় গুরুত্ব দিয়ে তদন্ত করছে আইনশৃঙ্খলা বাহিনী। ইতোমধ্যে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

মানিকগঞ্জের জেলা প্রশাসক মানোয়ার হোসেন মোল্লা জানান, তদন্তের মাধ্যমে আগুনের নেপথ্যে সঠিক কারণ নিরূপণের চেষ্টা চলছে। এসময় বাড়িটি মানিকগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে পুনর্নির্মাণ করা হবে বলেও জানান তিনি।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর