রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৩২

আন্তর্জাতিক ডেস্ক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ১:৪৩ পূর্বাহ্ন

ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় সুমি শহরের প্রাণকেন্দ্রে রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৩২ জন নিহত হয়েছেন।

রোববার খ্রিষ্টানদের ধর্মীয় উৎসব ‘পাম সানডে’ উদযাপনের প্রস্তুতিকালে এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে কিয়েভ। এএফপি এ খবর জানায়।

সুমি রাশিয়ার সীমান্তের কাছে অবস্থিত। গত কয়েক সপ্তাহ ধরে ক্রমবর্ধমান হামলার শিকার হচ্ছে শহরটি।

ইউক্রেনে যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। এ বিষয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ সাক্ষাৎ করার দুই দিন পর আবারো ইউক্রেনে হামলা চালানো হলো।

স্থানীয় জরুরি পরিষেবা জানিয়েছে, হামলায় দুই শিশুসহ ৩২ জন নিহত এবং ১০ শিশুসহ ৮৪ জন আহত হয়েছেন।

এই হামলার ঘটনায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইউরোপ ও যুক্তরাষ্ট্রের কাছ থেকে ‘কঠোর প্রতিক্রিয়া’ আহ্বান করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেছেন, জনগণ যখন তাদের বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠানে অবস্থান করছেন কিংবা রাস্তাঘাট ও গাড়িতে চলাচল করছেন, তখন শত্রুপক্ষ হামলা চালিয়েছে।

‘পাম সানডে’তে হামলার নিন্দা জানিয়ে তিনি বলেন, ‘এ হামলা হয়েছে পাম সানডেতে। এদিন মানুষ গির্জায় যায়। পাম সানডে হলো যীশুর জেরুজালেমে প্রবেশের দিন ও উৎসব। কেবল জঘন্য ব্যক্তিরাই এমন দিনে হামলা চালাতে পারে।’


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর