সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

‘গোল্ড কার্ড’ ভিসা উন্মোচন করলেন ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫, ১২:২০ পূর্বাহ্ন

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথমবারের মতো ‘গোল্ড কার্ড’ ভিসা উন্মোচন করেছেন। ৫ মিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে এই ভিসায় বিদেশি নাগরিকরা যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করার সুযোগ পাবেন।

বৃহস্পতিবার এয়ার ফোর্স ওয়ানে এই ভিসা উন্মোচন করেন ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

গোল্ড কার্ডে ট্রাম্পের মুখমণ্ডল ও ‘দ্য ট্রাম্প কার্ড’ লেখা একটি প্রোটোটাইপ রয়েছে।

রিপাবলিকান প্রেসিডেন্ট ট্রাম্প কার্ডটি দেখিয়ে সাংবাদিকদের বলেন, ‘বিশেষ এই ভিসা সম্ভবত আগামী দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে পাওয়া যাবে।’

তিনি বলেন,‘আমিই প্রথম ক্রেতা। বেশ উত্তেজনাপূর্ণ, তাই না?’

এর আগে ট্রাম্প বলেছিলেন, নতুন এই কার্ড ঐতিহ্যবাহী ‘গ্রিন কার্ডের’ একটি উচ্চমূল্যের সংস্করণ। নতুন এই ভিসা বিক্রি দেশে কর্মসংস্থান সৃষ্টি করবে এবং মার্কিন জাতীয় ঘাটতি কমাতে ব্যবহার করা যাবে।’

সাবেক রিয়েল এস্টেট ধনকুবের ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর যুক্তরাষ্ট্রের লাখ লাখ অনিবন্ধিত অভিবাসীদের নির্বাসনে পাঠাচ্ছেন। তিনি বলেন, ‘এই নতুন কার্ড উচ্চ মূল্যের মার্কিন নাগরিকত্ব লাভের পথ তৈরি করবে। ’

গত ফেব্রুয়ারিতে ট্রাম্প বলেছেন, তার প্রশাসন ‘১০ লাখের মতো’ কার্ড বিক্রির আশা করছে। রাশিয়ার ধনকুবেররাও এই কার্ড পাওয়ার যোগ্য হতে পারেন-এমন সম্ভাবনা উড়িয়ে দেননি তিনি।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর