রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

গাজার ‘বিস্তীর্ন এলাকা’ দখল করার হুশিয়ারি ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ২ এপ্রিল, ২০২৫, ৩:৫৩ অপরাহ্ন

ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ বুধবার হামাস-নিয়ন্ত্রিত গাজা উপত্যকায় সামরিক অভিযান জোরদার করার ঘোষণা দিয়ে বলেছেন, ইসরাইলি সেনাবাহিনী ফিলিস্তিনি ভূখণ্ডের ’বিস্তীর্ন এলাকা’ দখল করবে।

জেরুজালেম থেকে এএফপি এ খবর জানায়।

প্রতিরক্ষা প্রধান এক বিবৃতিতে বলেছেন, ’সন্ত্রাসী ও তাদের অবকাঠামো ধ্বংস ও নির্মূলের জন্য’ গাজায় ইসরাইলি সেনাবাহিনী থাকবে ।

গত সপ্তাহে তিনি সতর্ক করে দিয়ে বলেছিলেন, সেনাবাহিনী শিগগির হামাস-নিয়ন্ত্রিত গাজার অতিরিক্ত এলাকায় ’পূর্ণ শক্তি দিয়ে অভিযান’ চালাবে।

গত ১৮ মার্চ থেকে ইসরাইল গাজায় তীব্র বোমাবর্ষণ শুরু করে এবং তারপর নতুন করে স্থল আক্রমণ শুরু করে। যার ফলে হামাসের সাথে যুদ্ধে প্রায় দুই মাসের যুদ্ধবিরতির অবসান ঘটে।

ইসরাইলি সরকারি পরিসংখ্যানের ওপর ভিত্তি করে এএফপি’র হিসাব অনুসারে জানা যায়, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ইসরাইলের ওপর আক্রমণের ফলে এই যুদ্ধ শুরু হয়। যার ফলে ১ হাজার ২১৮ জন নিহত হন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরাইলের প্রতিশোধমূলক সামরিক অভিযানে গাজায় কমপক্ষে ৫০ হাজার ৩৫৭ জন নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর