রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

হামাসের বিরুদ্ধে গাজাবাসীর নজিরবিহীন বিক্ষোভ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫, ৩:৪১ অপরাহ্ন

ইসরায়েলের সাথে যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের বিরুদ্ধে ক্ষোভ জানালেন গাজার বাসিন্দারা। মঙ্গলবার (২৫ মার্চ) শত শত মানুষ রাস্তায় নেমে হামাসের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছেন। খবর বিবিসির।

‘হামাস বেরিয়ে যাও’, ‘সন্ত্রাসী গোষ্ঠী হামাস’ স্লোগানের ব্যানারে রাস্তায় নামেন ফিলিস্তিনিরা। ‘আমরা না খেয়ে মরতে চাইনা’ স্লোগানে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়েছিল শিশুরাও। এসময়, যুদ্ধ বন্ধে গাজার ক্ষমতা থেকে হামাসকে সরে যাওয়ার দাবি জানান তারা। জাবালিয়ার শরণার্থী শিবিরের সামনেও মিছিল করে উপত্যকার বাসিন্দারা।

ক্ষমতা থেকে হামাস সরে গেলেই যদি যুদ্ধ বন্ধ হবে তবে কেন এখনো গদি ছাড়ছে না গোষ্ঠীটি, প্রশ্ন গাজাবাসীর। যদিও ফিলিস্তিনিদের এই বিক্ষোভে কোনো প্রতিক্রিয়া জানাতে সম্মত হয়নি হামাস।

গাজাবাসী বলছেন, হামাসকে বলতে চাই আমরা ক্লান্ত। আর যুদ্ধ চাই না। এ যুদ্ধে আমরা পঙ্গু হয়ে গেছি। মানুষের থাকার জায়গা নেই, পরিবারের জন্য খাবার নেই। এ সময় যুদ্ধ বন্ধের আহ্বানও জানান তারা।

অপরদিকে বিশ্লেষকরা বলছেন, প্রায় ১৭ মাসেও গাজায় বেসামরিকদের উপর ইসরায়েলি হামলা বন্ধ ও আইডিএফের হাতে বন্দি ফিলিস্তিনিদের মুক্তি না হওয়ায় সাধারণ নাগরিকদের কাছে আস্থা হারাতে বসেছে হামাস।

হামাসকে নিয়ে বিশ্লেষকরা আরও বলেন, তাদের জন্য খুবই স্পর্শকাতর সময় এটি। চারিদিক থেকে চাপ আসছে। তার উপর নিজ দেশের নাগরিকদের বিক্ষোভ কর্মসূচী। ফিলিস্তিনিদের ক্ষোভ এখন চূড়ান্ত পর্যায়ে চলে গেছে। তবে হামাস নিজেদের স্বার্থের আগে জনগণের দিকটা চিন্তা করবে কিনা এটা সময় বলে দিবে।

অপরদিকে, সিভিল পোশাক পরে লাঠি চার্জ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গের অভিযোগও উঠেছে হামাসের বিরুদ্ধে।

এর আগে, প্রতিদ্বন্দ্বী সংগঠন ফাত্তাহকে নির্বাচনে হারিয়ে ২০০৭ সাল থেকে গাজাকে এককভাবে শাসন করছে হামাস।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর