শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

নবাবগঞ্জে ৭ বছরের শিশু ধর্ষণ, ধর্ষক গ্রেপ্তার

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫, ১২:০৯ পূর্বাহ্ন

ঢাকার নবাবগঞ্জে ৭ বছরের এক মাদরাসা ছাত্রীকে বাসায় একা পেয়ে ধর্ষণ করেছে নাজিম নামের এক সিএনজিচালক। ভুক্তভোগীর চিৎকারে স্থানীয় জনতা নাজিমকে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে।

মঙ্গলবার (১৮ মার্চ) বিকাল ৫টার দিকে নবাবগঞ্জের কৈলাইল ইউনিয়নের দৌলতপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।

ধর্ষণের শিকার শিশুটির প্রথমে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা গুরুতর হলে বুধবার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম জানান, মঙ্গলবার বিকাল ৫টার দিকে নবাবগঞ্জের কৈলাইল ইউনিয়নের দৌলতপুর গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটি ওই এলাকার এক প্রবাসীর মেয়ে। প্রতিবেশী ধর্ষক নাজিম শিশুটিকে বাড়ির গোসলখানায় নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।

তিনি বলেন, ধর্ষণের শিকার শিশুর চিৎকারে প্রতিবেশীরা মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় প্রথমে তাকে নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক তাকে রাতে মিটফোর্ড হাসপাতাল পাঠায়। সেখানে তার অবস্থা অবনতি হলে আজ দুপুরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়।

মঙ্গলবার রাত ৮টায় ধর্ষণের খবর স্থানীয় জনতা ধর্ষক সিএনজিচালক নাজিমকে গণপিটুনি দিয়ে নবাবগঞ্জ থানা পুলিশে দেয় বলে জানান তিনি।

শিশুটি বাড়ির পাশের একটি মাদরাসার দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল।

ওসি মমিনুল ইসলাম বলেন, এ ব্যপারে বুধবার দুপুরে ধর্ষকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটা মামলা হয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর