রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

গেরিলাদের বিরুদ্ধে ‘পূর্ণ শক্তি’ প্রয়োগ করা হবে: কলম্বিয়ার প্রতিরক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ২:০২ অপরাহ্ন

কলম্বিয়ার প্রতিরক্ষামন্ত্রী রোববার এএফপিকে বলেছেন যে, সেনাবাহিনী ভেনেজুয়েলা সীমান্তের কাছে বামপন্থী বিদ্রোহীদের ‘পূর্ণ শক্তি’ দিয়ে মোকাবেলা করবে। যত তাড়াতাড়ি সম্ভব আঞ্চলিক নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠা করার ও  অঙ্গীকার করেন তিনি।

বোগোটা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

নবনিযুক্ত মন্ত্রী পেদ্রো সানচেজ এক সাক্ষাৎকারে বলেছেন, ইএলএন গেরিলা গোষ্ঠীর হুমকি থেকে ’কলম্বিয়ানদের রক্ষা করার জন্য রাষ্ট্রের বৈধ পূর্ণ শক্তি ব্যবহার করে মোকাবেলা করা হবে।

ইএলএন গেরিলারা বর্তমানে ভেনেজুয়েলা সীমান্তের কাছে একটি বিশাল ভূখণ্ড নিয়ন্ত্রণ করে। যেখানে লড়াইয়ের ফলে প্রায় ৫৬ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

এএফপির সাথে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে, ইএলএন কমান্ডাররা সরকারের পাল্টা আক্রমণ প্রতিহত করার অঙ্গীকার করেছেন এবং বলেছেন যে বছরের পর বছর ধরে ’সম্পূর্ণ শান্তি’ ’সম্পূর্ণ যুদ্ধে’ পরিণত হওয়ার ঝুঁকি রয়েছে।

সানচেজ ইএলএনকে ’মাদক-অপরাধী গোষ্ঠী’ হিসেবে আখ্যা দিয়েছেন এবং প্রতিশ্রুতি দিয়েছেন যে তাদের ’পূর্ণ শক্তি’ দিয়ে মোকাবেলা করা হবে।

তিনি বলেন, আমাদের অনেক ত্যাগ স্বীকার করতে হবে। এমনকি আমাদের চোখের জল ফেলতে হবে। কিন্তু শেষ পর্যন্ত, আমরা তা অর্জন করতে যাচ্ছি।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর