রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

খলিল মাহমুদকে আটক: ট্রাম্প টাওয়ারে ইহুদিদের বিক্ষোভ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫, ৮:১১ অপরাহ্ন

ফিলিস্তিনি শিক্ষার্থী খলিল মাহমুদকে আটকের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ট্রাম্প টাওয়ারে বিক্ষোভ করেছেন এক দল ইহুদি।

বৃহস্পতিবার (১৩ মার্চ) ‘জিউস ভয়েস ফর পিস’ নামের একটি সংগঠন এই বিক্ষোভ করেছে।

এ সময়ে তাদের পরনে থাকা লাল টি-শার্টে লেখা ছিল, ‘ইহুদিরা বলছে, ইসরাইলকে অস্ত্র দেওয়া বন্ধ করুন’। তাদের হাতে ছিল ব্যানার আর ‘এখনই খলির মাহমুদকে মুক্তি দিন’ বলে স্লোগান দিচ্ছিলেন। গাজা যুদ্ধের সময় কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ইসরাইলবিরোধী বিক্ষোভের নেতৃত্ব দিয়েছিলেন খলিল।-খবর অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি)।

পুলিশ প্রথমে বিক্ষোভকারীদের সরে যেতে বলে, এরপরও যারা রয়ে গেছেন, তাদের মধ্য থেকে ৯৮ জনকে গ্রেফতার করা হয়েছে। ‘অনধিকার প্রবেশ, গ্রেফতারে বাধা ও প্রতিরোধের’ অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে।

যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দা খলিল (৩০) বিয়ে করেন এক মার্কিন নাগরিককে। তার বিরুদ্ধে কোনো আইন লঙ্ঘনের অভিযোগ নেই। যুক্তরাষ্ট্র থেকে বের করে দিতে শনিবার নিউইয়র্কের সিটি অ্যাপার্টমেন্ট থেকে তাকে আটক করা হয়েছে।

লুইজিয়ানার একটি অভিবাসন আটক কেন্দ্রে তাকে রাখা হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, খলিলকে প্রথম আটক করা হয়েছে। আরও অনেককে ধরা হবে। যারা ‘সন্ত্রাসের পক্ষে, ইহুদিবিদ্বেষী ও আমেরিকাবিরোধী কর্মকাণ্ডে’ জড়িত, সেই সব শিক্ষার্থীকে যুক্তরাষ্ট্র থেকে বের করে দেওয়া হবে।

খলিলকে আটকের বিরুদ্ধে যারা বিক্ষোভ করেছেন, তাদের মধ্যে অভিনেতা ডেবরা উইংগারও আছেন। যদিও তাকে আটক করা হয়নি। অভিযোগ করে তিনি বলেন, ‘ইহুদিদের নিরাপত্তায় ট্রাম্প প্রশাসনের কোনো আগ্রহ নেই। আমি অধিকারের পক্ষে দাঁড়িয়েছি, আমি খলিলের পক্ষে দাঁড়িয়েছি।’

‘তাকে অবৈধভাবে অপহরণ করে অজ্ঞাত জায়গায় আটকে রাখা হয়েছে। আমেরিকা কী আপনার কাছে এমনই মনে হচ্ছে?’ বলেন তিনি। খলিল মাহমুদকে আটকের পর তাকে কোথায় রাখা হয়েছিল, তাৎক্ষণিকভাবে জানতেন না তার আইনজীবী।

১৯৯৬ সালে জিউস ভয়েস ফর পিস প্রতিষ্ঠিত হয়েছে। ফিলিস্তিনে ইসরাইলি নিপীড়নে সহায়তা করে মার্কিন সমর্থন বন্ধের আহ্বান জানিয়ে আসছেন তারা। বিশ্বের যে কয়েকটি ইহুদি সংগঠন ফিলিস্তিনিদের পক্ষে সরব রয়েছে, তাদের মধ্যে এটি একটি।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর