শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জলবায়ু পরিবর্তনের ক্ষতি কাটিয়ে উঠতে যুক্তরাজ্যের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী পরিবেশ রক্ষায় একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর কপ৩১ জলবায়ু সম্মেলন শেষে তুরস্ক থেকে দেশের পথে প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের বিরুদ্ধে নিউজ পোর্টালগুলোকে দায়িত্বশীল হওয়ার আহ্বান বৈশ্বিক জলবায়ু ঝুঁকি মোকাবিলায় প্রধানমন্ত্রীর ৫ জরুরি প্রস্তাব তুরস্কের ফার্স্ট লেডির মধ্যাহ্নভোজে অংশ নিলেন জুবাইদা রহমান জলবায়ু সহনশীল ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে অঙ্গীকারবদ্ধ বাংলাদেশ জলবায়ু ঝুঁকি মোকাবিলায় তহবিলের ৫০ শতাংশ অভিযোজনে দেওয়ার আহ্বান অস্ট্রেলিয়ার কাছে বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইল বাংলাদেশ ঢাবির এস এম হলের ঐতিহ্য সংরক্ষণের আশ্বাস রাষ্ট্রপতির

খাবারের প্রতি শিশুর আগ্রহ বাড়ানোর উপায়

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ২২ মে, ২০২৪, ১:০৬ অপরাহ্ন

শিশু খাবার খেতে আগ্রহী নাহলে তাকে খাওয়ানো যে কত কঠিন বাবা-মায়েরা খুব ভালো করে জানেন। শিশু ঠিকমতো খাবার না খেলে সঠিক পরিমাণে পুষ্টি পায় না, এতে নানাবিধ স্বাস্থ্য সমস্যা দেখা দেয়। শিশুকে খাবারের প্রতি আগ্রহী করে তুলতে কয়েকটি উপায় অবলম্বন করা যেতে পারে।

শিশুর খাবাব খাওয়ার প্রতি আগ্রহ বাড়ানোর জন্য প্রয়োজন অভিভাবকের ধৈর্য, একাগ্রতা এবং শিশুর প্রতি অনেক অনেক ভালোবাসা।

এই তিন দিকে সমান নজর দেওয়ার চেষ্টা করুন। আরও কয়েকটি উপায়ে শিশুর খাবারের প্রতি আগ্রহ বাড়াতে পারেন। যেমন- যে ধরনের খাবার আপনার সন্তান পছন্দ করে সেই ধরনের খাবার রান্না করার চেষ্টা করতে পারেন। তবে খেয়াল রাখা দরকার প্রয়োজনীয় প্রোটিন, ভিটামিন এবং খনিজ পাচ্ছে কি না।

একসঙ্গে বসে খান। কোন খাবার কেন ভালো, খাবার টেবিলে এই নিয়ে বড়রা গল্প করুন। কোন খাবার ভালো হয়নি-এই বিষয়ে কথা না তোলাই ভালো। খাওয়ার সময় মোবাইল ব্যবহার করা থেকে বিরত থাকা ভালো। গল্প করতে করতে খান, এতে খাবার প্রতি ইতিবাচক মানসিকতা কাজ করবে।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর