শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

অবিলম্বে নবম ওয়েজবোর্ড পূর্ণ বাস্তবায়ন ও দশম ওয়েজবোর্ড ঘোষণার দাবি

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫, ১১:৪৩ অপরাহ্ন

অবিলম্বে সকল গণমাধ্যমে নবম ওয়েজবোর্ড পূর্ণ বাস্তবায়ন ও দশম ওয়েজবোর্ড ঘোষণার দাবি জানিয়েছেন বাংলাদেশ সংবাদপত্র কর্মচারি ফেডারেশন ও বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব নিউজপেপার প্রেস ওয়ার্কাস নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার বাসস এমপ্লয়ীজ ইউনিয়ন কার্যালয়ে অনুষ্ঠিত এক যৌথ সভায় এই দাবি জানানো হয়।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব নিউজপেপার প্রেস ওয়ার্কার্স-এর সভাপতি মো. আলমগীর হোসেন খান। সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সংবাদপত্র কর্মচারি ফেডারেশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মতিউর রহমান তালুকদার এবং সভা পরিচালনা করেন বাংলাদেশ সংবাদপত্র কর্মচারি ফেডারেশনের মহাসচিব মো. খায়রুল ইসলাম।

সভায় নেতৃবৃন্দ অবিলম্বে গণমাধ্যম সংস্কার কমিশন পুনর্গঠন করে সাংবাদিক, শ্রমিক ও কর্মচারী ফেডারেশনের বৈধ প্রতিনিধিদের নিয়ে নতুন কমিশন গঠনের দাবি জানান। এ ছাড়া সভায় শ্রমিক-কর্মচারীদের ১১ দফা দাবি বাস্তবায়নের জোর দাবি জানানো হয়। এ ছাড়া চাকুরীতে হয়রানি বন্ধ ও বেতন-ভাতা যথারীতি পরিশোধ ও ঈদের আগে পূর্ণাঙ্গ বোনাস দেয়ার দাবি জানান তারা।

সভায় জানানো হয়, গণমাধ্যম সংস্কার কমিশন পুনর্গঠনের দাবিতে আগামী ১৭ মার্চ সোমবার বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে দুই ফেডারেশনের যৌথ মানব-বন্ধন ও প্রতিবাদ কর্মসূচী পালন করা হবে।

সভায় উপস্থিত ছিলেন মোস্তাক আহমেদ, মো. তানভির হোসাইন, মোহাম্মাদ আলী খান (অপু), তোজাম্মেল হক, মাকসুদুল আহসান, রফিকুল ইসলাম, মো. জাহাঙ্গীর হোসেন, মো. আতাউর রহমান ও মোঃ বেলাল উদ্দিন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর