রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

গাজায় শুদ্ধি অভিযান চালানোর মার্কিন পরিকল্পনার বিরুদ্ধে জর্ডানে বিক্ষোভ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ১ মার্চ, ২০২৫, ৮:৪৮ অপরাহ্ন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা উপত্যকার বিরুদ্ধে জাতিগত শুদ্ধি অভিযান চালানোর যে কুচক্রি পরিকল্পনা তুলে ধরেছেন তার বিরুদ্ধে জর্ডানে ব্যাপক বিক্ষোভ হয়েছে।

রাজধানী আম্মানে গতকাল শুক্রবার জুমার নামাজের পর অনুষ্ঠিত বিক্ষোভে বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। তারা গাজাবাসীকে এই উপত্যকা থেকে বিতাড়িত করার মার্কিন পরিকল্পনার ঘোর বিরোধিতা করেন।

আম্মান থেকে এএফপি আজ এই খবর জানায়।

জর্ডানের বিভিন্ন রাজনৈতিক দলের আহ্বানে সাড়া দিয়ে আম্মানের আল-হুসেইনি মসজিদ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয় এবং আন-নাখিল স্কয়ারে গিয়ে শেষ হয়। রাজধানী ছাড়াও জর্ডানের প্রায় সব ছোট-বড় শহরে শুক্রবার ট্রাম্পের পরিকল্পনার বিরোধিতা করে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

গাজাবাসীকে মিশর ও জর্ডানে সরিয়ে দেয়ার মার্কিন পরিকল্পনার বিরোধিতা করে জর্ডানের বিক্ষোভকারীরা বলেন, যুদ্ধ ও অবরোধ চাপিয়ে দেয়া সত্ত্বেও গাজাবাসী শক্তিশালী রয়েছে। তারা আরো বলেন, গাজাবাসীর দৃঢ়তার প্রতি আমাদের সমর্থন রয়েছে এবং তাদের যেকোনো ধরনের প্রয়োজনে আমরা তাদের পাশে রয়েছি।

বিক্ষোভকারীরা বলেন, জর্ডানের সরকার ও জনগণ একটি বাক্যের ব্যাপারে একমত। আর তা হলো ‘গাজাবাসীর জন্য কোনো বিকল্প বাসস্থান গ্রহণযোগ্য নয়। তাদেরকে বিতাড়িত করা যাবে না।’


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর