বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

এখনো সন্ধান মেলেনি সেই হেলিকপ্টারের, ইরানের প্রেসিডেন্ট এর জন্য প্রার্থনা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ২০ মে, ২০২৪, ১২:০২ পূর্বাহ্ন

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমিরাব্দুল্লাহিয়ানকে বহনকারী হেলিকপ্টারটি অস্বাভাবিক অবতরণ বা হার্ড ল্যান্ডিং করেছে। ঘন কুয়াশাসহ প্রতিকূল আবহাওয়া উদ্ধার তৎপরতা ব্যাহত করছে, হেলিকপ্টারটি এখনো নিখোঁজ।

ইরানের মাশাদ শহরে বাসিন্দারা ইব্রাহিম রাইসির জন্য প্রার্থনা করার উদ্দেশ্যে জড়ো হয়েছেন বলে জানিয়েছে আল জাজিরা। তাকেসহ পররাষ্ট্রমন্ত্রীকে খুঁজে পাওয়া যাবে কি না, সেদিকে তাকিয়ে গোটা দেশ।

রোববার ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশে জোলফার কাছে ঘটনাটি ঘটে। আল জাজিরা জানায়, একদিন আগেই রাইসি পার্শ্ববর্তী আজারবাইজানে যান দেশটির প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সঙ্গে একটি বাঁধ উদ্বোধন করতে।

সরকারি বার্তা ওয়েবসাইট ইরনা জানায়, প্রেসিডেন্টের হেলিকপ্টারটি সংরক্ষিত দিজমার এলাকায় বিধ্বস্ত হয়েছে বলে মনে করা হচ্ছে। দিজমার বন ও পাহাড়ে ঘেরা।

কোন ধরনের হেলিকপ্টার প্রেসিডেন্ট ও তার সঙ্গীদের বহন করছিল, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। ইরান বিভিন্ন ধরনের হেলিকপ্টার পরিচালনা করে থাকে।

তবে কয়েক দশকের নিষেধাজ্ঞা দেশটির জন্য নতুন এয়ারক্র্যাফট কেনা এবং যন্ত্রাংশ পাওয়া কঠিন করে তুলেছে। ইরানে এখনো ব্যবহৃত সামরিক অনেক এয়ারক্র্যাফটই ১৯৭৯ সালের বিপ্লবেরও আগের।

রোববার রাজধানী তেহরান থেকে আল জাজিরার সাংবাদিক রেসুল সারদার বলেন, ইরানে হেলিকপ্টার, প্লেন যেগুলো ব্যবহার করা হয়, সেগুলো বেশ পুরোনো।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর