বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

উত্তরায় ছিনতাইকারী সন্দেহে পিটিয়ে ঝুলিয়ে রাখা সেই দুজনের অবস্থা আশঙ্কাজনক

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫, ১:১৪ অপরাহ্ন

ছিনতাইকারী সন্দেহে রাজধানীর উত্তরায় গতকাল মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাতে দুজনকে পিটিয়ে উল্টো করে ঝুলিয়ে রাখা হয়। ওই দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হচ্ছে।

আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে এই তথ্য নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার এসআই সুমন।

তিনি জানান, মো. নাজিম ও মো. বকুল নামের এই দুজনকে দ্রুতই ঢাকা মেডিক্যালে নেওয়া হবে।

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে উত্তরার হাউজ বিল্ডিং এলাকার বিএনএস সেন্টারের সামনে ছিনতাইকারী সন্দেহে দুজনকে আটক করে স্থানীয়রা। পরে তাদের পেটানোর পর পায়ে দড়ি বেঁধে উল্টো করে ফুটওভার ব্রিজে ঝুলিয়ে রাখা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করে।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান জানান, এই ঘটনায় এখনো কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর