বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

যাত্রাবাড়ীতে বাসার সামনেই যুবককে কুপিয়ে হত্যা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫, ১:০২ অপরাহ্ন

রাজধানীর যাত্রাবাড়ীতে বিবির বাগিচা এলাকায় পূর্ব শত্রুতার জেরে বাসার সামনেই মো. ইকবাল (৪০) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

নিহত যুবক যাত্রাবাড়ীর বিবির বাগিচা ছাপরা মসজিদ এলাকার বাসিন্দা। তার বাড়ি পটুয়াখালী জেলার বাউফল থানার উত্তর নারায়ণ পাশা গ্রামে।

নিহতের স্ত্রী কুলসুম জানান, আমার স্বামী রাতে বাসার সামনে দাঁড়িয়েছিল। এ সময় এলাকার সন্ত্রাসী উজ্জলসহ বেশ কয়েকজন পূর্ব শত্রুতার জেরে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে ফেলে যায়। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক জানান— আমার স্বামী আর বেঁচে নেই।

তিনি আরও জানান, আমার স্বামী পেশায় একজন গাড়িচালক। তবে তার সঙ্গে কী নিয়ে তাদের শত্রুতা ছিল সে বিষয়টি জানা নেই।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক জানান, যাত্রাবাড়ী থেকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা এক যুবককে হাসপাতালে আনা হয়েছে। মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি যাত্রাবাড়ী থানা পুলিশকে জানানো হয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর