সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

অধিকাংশ ইউএসএইড কর্মীকে ছুটিতে রাখা হয়েছে: ডোনাল্ড ট্রাম্প

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫, ৪:০৬ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভলপমেন্ট (ইউএসএইড)-এর অধিকাংশ কর্মীকে ছুটিতে রাখা হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (২৪ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, কর্মীর সংখ্যা কমানোর জন্য প্রায় ২ হাজার কর্মচারীকে ছাঁটাই করা হচ্ছে বলেও জানিয়েছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।

স্থানীয় সময় রোববার (২৩ ফেব্রুয়ারি) মধ্যরাত থেকে ইউএসএইডের বেশিরভাগ কর্মচারীকে প্রশাসনিক ছুটিতে পাঠিয়েছে। ইউএসএইড কর্মচারীদের কাছে প্রশাসকের কার্যালয় থেকে পাঠানো একটি ই-মেইল পাঠানো হয়েছে বলে জানা যায়। ওই ই-মেইলে বলা হয়েছে, জনবল কমানোর জন্য প্রায় ২ হাজার কর্মচারীকে ছাঁটাই করা হচ্ছে। তবে কতজন কর্মীকে রাখা হবে তা এখনও স্পষ্ট করেনি ট্রাম্প প্রশাসন।

মার্কিন প্রশাসন সিবিএস নিউজ অনুসারে, প্রায় ৪,২০০ কর্মীকে ছুটিতে রাখা হবে। এর আগে, যুক্তরাষ্ট্রের একজন ফেডারেল বিচারক সাময়িকভাবে আমেরিকার বিদেশি এই সাহায্য সংস্থাকে কর্মীহীন করার জন্য ট্রাম্প প্রশাসনের পরিকল্পনা স্থগিত করেছিলেন। তবে গত শুক্রবার (২১ ফেব্রুয়ারি) তিনি রায় দেন, এই স্থগিতাদেশ স্থায়ী হবে না।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর