বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

গাজা থেকে মুক্ত থাইল্যান্ডের ৫ জিম্মি ব্যাংককে পৌঁছেছেন

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫, ১২:৫৮ অপরাহ্ন

এক বছরেরও বেশি সময় ধরে গাজায় জিম্মি থাকার পর মুক্তি পাওয়া পাঁচ থাই খামার শ্রমিক রোববার ব্যাংককে পৌঁছেছেন। এসময় বিমানবন্দরে অপেক্ষা করতে থাকা তাদের প্রিয়জনদের জড়িয়ে ধরে এবং আনন্দে কেউ কেউ কেঁদে ফেলেন। ব্যাংককে থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

গাজা যুদ্ধের অবসানের লক্ষ্যে যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ৩০ জানুয়ারি মুক্তি পাওয়ার পর, ব্যাংককের সুবর্ণভূমি বিমানবন্দরের আগমন কক্ষে প্রবেশ করার সময় পাঁচ থাই নাগরিক হাসছিলেন।

মুক্তি পাওয়া পাঁচ জন হলেন-ওয়াচারা শ্রীয়াউন, পংসাক তান্না, সাথিয়ান সুয়ান্নাখাম, সুরাসাক লামনাউ এবং বান্নাওয়াত সায়থাও। তারা রোববার স্থানীয় সময় সকাল ৭টা ৩০ মিনিটে ব্যাংককের সুবর্ণভূমি বিমানবন্দরে অবতরণ করেন। এসময় তাদের সাথে আনন্দিত আত্মীয়স্বজন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা তাদের স্বাগত জানান।

সোম্বুন এএফপিকে বলেন, তিনি খুব খুশি এবং তার পরিবার তার ছেলে বান্নাওয়াতকে ঐতিহ্যবাহী থাই অনুষ্ঠানের মাধ্যমে বাড়িতে স্বাগত জানাবে। আমি তাকে আবার বাড়ি থেকে দূরে রাখতে চাই না।

তিনি আরো বলেন, অপহরণের নয় মাস আগে তার ছেলে পরিবারের জন্য আরো ভালো আয়ের সন্ধানে ইসরাইলে যান।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাস যখন ইসরাইলে আক্রমণ করে। তখন ৩১ জন থাই নাগরিককে অপহরণ করা হয়। যার মধ্যে ২৩ জনকে সেই বছরের শেষ নাগাদ মুক্তি দেওয়া হয় এবং মে মাসে দুজনের মৃত্যু নিশ্চিত করা হয়।

একজন থাই নাগরিক এখনও গাজায় জীবিত বলে ধারণা করা হচ্ছে। গত মাসে দক্ষিণ গাজার খান ইউনিসে পাঁচজন জিম্মিকে হস্তান্তরের সময় বিশৃঙ্খলা দেখা যায় ।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর