শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু সিলেটে ধ্বংসস্তুপে দাঁড়িয়ে লিটনের দুর্দান্ত সেঞ্চুরি বিসিবির অ্যাডহক কমিটি বাতিল চেয়ে হাইকোর্টে রিট যুক্তরাষ্ট্রে জালিয়াতির মামলা নিষ্পত্তিতে ১৮ মিলিয়ন ডলার দিতে সম্মত হলেন আদানি দেশের ঋণাত্মক অর্থনীতি পুনরুদ্ধারে ২ বছর সময় লাগবে: অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বাংলাদেশের জনগনের অভিপ্রায় অনুযায়ী ফারাক্কা চুক্তি হতে হবে রাত ১২টার পর খাবার খেলে শরীরে যা ঘটে! হামে শত শত শিশু মৃত্যুর জন্য অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা ও আমলাতান্ত্রিক জটিলতা দায়ী কুমিল্লা নামে বিভাগ হবে : প্রধানমন্ত্রী দেশপ্রেমিক ও বিশেষজ্ঞদের নিয়ে রাষ্ট্র মেরামত করা হবে: তথ্যমন্ত্রী স্বপন

মুজিবনগরে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের ম্যুরাল ভাঙচুর

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫, ১:০৭ পূর্বাহ্ন

মেহেরপুরের ঐতিহাসিক মুজিবনগরে বঙ্গবন্ধুর ম্যুরালসহ স্বাধীনতার বিভিন্ন স্মৃতি স্থাপত্য ভেঙে ফেলেছে ছাত্র-জনতা। পুলিশ কিছুই জানেনা। কারা করেছে সেটা খতিয়ে দেখবে।

মুজিবনগর স্মৃতিসৌধের পাশের স্থানীয়রা জানান, শুক্রবার (৭ ফেব্রুয়ারি) ভোরের দিকে ২০-২৫ জন যুবক স্মৃতিসৌধ অভ্যন্তরে এই হামলা চালিয়েছে। যুবকদের প্রত্যেকের হাতে হাতুড়ি, শাবল, রড ছিল। তারা প্রথমেই মুজিবনগর স্মৃতি কমপ্লেক্সের সামনে ১২ ফুট লম্বা বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের স্মৃতি ম্যুরালটি ভেঙে গুঁড়িয়ে দেয়। এরপর পুরো মুজিবনগর ঘুরে ঘুরে বঙ্গবন্ধুর ছোটবড় আরও কয়েকটি ম্যুরালসহ বঙ্গবন্ধুর টেরাকোঠার বিভিন্ন চিত্র ভেঙে ফেলে। মুজিবনগর অভ্যন্তরে ডিউটিরত ব্যাটালিয়ন আনসার সদস্যরা এর প্রতিরোধে এগিয়ে যাননি।

দেখা গেছে, মুজিবনগর স্মৃতিসৌধ থেকে ১০০ ফুট দূরে মুজিবনগর থানা। কিন্তু পুলিশ তাৎক্ষণিক টের পায়নি এই হামলা ভাঙচুরের ঘটনা।

জানা গেছে, এর আগে শেখ হাসিনার পতনের ৫ আগস্ট রাতে মুজিবনগরে একই ধরনের হামলার ঘটনা ঘটিয়ে সবকিছু ভাঙচুর করা হয়েছিল।

এই বিষয়ে মুজিবনগর থানার ওসি মিজানুর রহমান বলেন, সকালে স্থানীয়রা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ম্যুরাল ও ভাস্কর্যটি ভেঙে ফেলার দৃশ্য দেখতে পায়। পুলিশ এই ঘটনার সঙ্গে জড়িত কারা বিষয়টি খতিয়ে দেখছে। তবে এই ঘটনায় থানায় কোনও মামলা হয়নি।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর