মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আইআরজিসির গোয়েন্দা প্রধানকে হত্যা প্রথমবারের মতো বাংলাদেশে যুক্ত হয়েছে স্পিন বোলিং মেশিন ১৫ এপ্রিল থেকে সাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা সরকারের সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল ঘোষণা ৮ এপ্রিল, ভোট ১২ মে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে ইইউ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ড. ইউনূস যাকে যেখানে বসিয়েছেন তারা ঠিকঠাক কাজ করেননি: জাহিদ হোসেন একনেকের প্রথম বৈঠকে ৮ প্রকল্প নিয়ে আলোচনা

ট্রাম্প ও মোদীর মোলাকাত আগামী সপ্তাহে

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫, ১:২৮ অপরাহ্ন

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আগামী সপ্তাহে হোয়াইট হাউজে বৈঠকের জন্য আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউজের এক কর্মকর্তার বরাত দিয়ে এই খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এর আগে গত ২৭ জানুয়ারি ট্রাম্প ও মোদীর মধ্যে ফোনালাপ হয়। সেসময় উভয় নেতা অভিবাসন নীতি, নিরাপত্তা সহযোগিতা ও দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়ে আলোচনা করেন। ট্রাম্প ভারতকে আরও বেশি মার্কিন প্রতিরক্ষা সরঞ্জাম কেনার ওপর জোর দেন ও বাণিজ্যে ভারসাম্য আনার প্রয়োজনীয়তা উল্লেখ করেন।

এদিকে যুক্তরাষ্ট্রের একটি সামরিক উড়োজাহাজে করে অবৈধ ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠানোর কয়েক ঘণ্টা পরেই এই তথ্য জানা গেলো।

এই বৈঠক দেশ দুটির দ্বিপাক্ষিক বাণিজ্য ও কৌশলগত সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। কারণ, ভারতীয় পণ্যেও সমান শুল্ক আরোপে ট্রাম্পের হুমকি নিয়ে যথারীতি দুশ্চিন্তায় পড়েছে মোদী সরকার।

চীন নয়, মেক্সিকো ও কানাডার ওপর শুল্ক স্থগিত ট্রাম্পেরচীন নয়, মেক্সিকো ও কানাডার ওপর শুল্ক স্থগিত ট্রাম্পের

বর্তমানে ভারতের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার হলো যুক্তরাষ্ট্র। ২০২৩-২৪ অর্থবছরে দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ ১১ হাজার ৮০০ কোটি ডলার ছাড়িয়েছে, যেখানে ভারত ৩ হাজার ২০০ কোটি ডলারের বাণিজ্য উদ্বৃত্ত বজায় রেখেছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর