বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

তালেবানের শীর্ষ নেতাদের গ্রেপ্তারে আইসিসির নির্দেশ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫, ২:৫৯ অপরাহ্ন

আফগানিস্তানে নারীদের নিপীড়ন ও অধিকার খর্ব করার অপরাধে তালেবানের শীর্ষস্থানীয় নেতাদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। খবর ডয়চে ভেলের। 

আন্তর্জাতিক অপরাধ আদালতের একজন বিচারক জানান, তালেবানের প্রধান নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদাসহ বেশ কয়েকজন শীর্ষ নেতাকে গ্রেপ্তারে পরোয়ানা জারি করা হয়েছে। দেশটির নারী ও নারী শিশুদের প্রতি তালেবান সরকারের নেওয়া বিভিন্ন বৈষম্যমুলক পদক্ষেপকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে বিবেচনা করছেন আদালত।

বিচারক করিম খান বলেন, পরোয়ানা জারি করার পেছনে হাইবাতুল্লাহ আখুন্দজাদা ও তার প্রধান বিচারপতি আব্দুল হাকিম হাক্কানির বিরুদ্ধে লিঙ্গভিত্তিক বৈষম্যের যথেষ্ট প্রমাণ পাওয়া গেছে।

করিম খান বলেন, আফগানিস্তানে নারী ও মেয়েদের পাশপাশি এলজিবিটিকিউ প্লাস গোষ্ঠীর সদস্যরাও তালেবান সরকার কর্তৃক নিপীড়নের স্বীকার হচ্ছেন।

তিনি বলেন, আমাদের এই পদক্ষেপ তাদের প্রতি একটি স্পষ্ট বার্তা যে আফগানিস্তানে নারী ও মেয়েদের অধিকার নিশ্চিত হচ্ছে না।

তালেবান সরকার ২০২১ সালে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এলেও নারী অধিকারের বিষয়ে তাদের অবস্থান প্রথম মেয়াদ (১৯৯৬-২০০১)-এর চেয়ে কিছুটা শিথিল রয়েছে। তবে ক্ষমতায় আসার সঙ্গেসঙ্গেই হাইবাতুল্লাহ আখুন্দজাদা ইসলামী শরীয়াভিত্তিক আইনের কথা বলে জনপরিসরে নারীদের প্রবেশাধিকার কার্যত বন্ধ করে দেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর