বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

মালয়েশিয়ায় ব্যপক ধর পাকড়; ৭১ বাংলাদেশি গ্রেপ্তার

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫, ১১:৩৪ পূর্বাহ্ন

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের বুকিত বিনতাং থেকে ৭১ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির ইমিগ্রেশন পুলিশ। বাংলাদেশিসহ মোট ১৭৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে । 

কুয়ালালামপুর ইমিগ্রেশন পরিচালক ওয়ান সাউপি ওয়ান ইউসুফ জানিয়েছেন , মালয়েশিয়ায় অতিরিক্ত সময় ধরে অবস্থান এবং বৈধ ভ্রমণ নথি না থাকার জন্য তাদের বিষয়ে তদন্ত হচ্ছে।

ওয়ান সাউপি বলেন, অভিযান শুরু হয় গত সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে এবং জনসাধারণের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর এ অভিযান চালানো হয়।  যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে বাংলাদেশি ছাড়াও মিয়ানমার, ইন্দোনেশিয়া, নেপাল, পাকিস্তান, মিসর এবং সুদানের নাগরিক রয়েছেন।

গ্রেপ্তারের পর তাদের কুয়ালালামপুর ইমিগ্রেশনের সদর দপ্তরে নেওয়া হয়।

সূত্র : ফ্রি মালয়েশিয়া টু ডে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর