বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

ভারত সফরে আসছেন ট্রাম্প, হোয়াইট হাউসে আমন্ত্রণ পাচ্ছেন মোদি

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫, ১২:৩৩ অপরাহ্ন

মার্কিন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প  সোমবার শপথ গ্রহণ করবেন। এই শপথ অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের নেতা ও বিশিষ্ট ব্যক্তি উপস্থিত থাকবেন। ভারতের পক্ষে প্রতিনিধিত্ব করবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।  

দায়িত্ব গ্রহণের পর ট্রাম্প কোন দেশ সফর করতে পারেন তার খবর বেরিয়েছে। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, দায়িত্ব নেওয়ার পর ট্রাম্প ভারত ও চীন সফরের পরিকল্পনা করছেন।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, বেইজিংয়ের সঙ্গে সম্পর্ক জোরদার করার লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বে বসার ১০০ দিনের মধ্যে ট্রাম্প চীন যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। এই বিষয়টি সম্পর্কে জ্ঞাত ব্যক্তিরা জানিয়েছেন, প্রেসিডেন্ট-ইলেক্ট ট্রাম্প তার উপদেষ্টাদের চীন সফরের কথা বলেছেন।

এ ছাড়া ফিন্যান্সিয়াল ডেইলির প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প তার উপদেষ্টাদের সঙ্গে সম্ভাব্য ভারত সফরের কথাও আলোচনা করেছেন। চলতি বছরের এপ্রিলে ট্রাম্প এই সফর করতে পারেন। এ ছাড়া এবারে স্প্রিংয়ে হোয়াইট হাউসে বৈঠকের জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানাতে পারেন ট্রাম্প।

সূত্রের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, গত ডিসেম্বরে জয়শঙ্কর যখন ওয়াশিংটনে যান তখনেই এই বিষয়ে প্রাথমিক পর্যায়ে কথা হয়েছে। এ ছাড়া ট্রাম্পের শপথ অনুষ্ঠানের পর ট্রাম্প প্রশাসনের কোয়াড জোটের নেতাদের সঙ্গে বৈঠক করবে।

খবরে বলা হয়েছে, ভারত, অস্ট্রেলিয়া, জাপানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক হবে ট্রাম্প প্রশাসনের।

এদিকে ট্রাম্পের আগামীকালের শপথ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন না শি। তার পরিবর্তে চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে অংশ নেবেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর