রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

সাইফের আলী খানের ওপর হামলাকারী বাংলাদেশি, সন্দেহ করছে মুম্বাই পুলিশ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫, ১১:১৯ পূর্বাহ্ন

বলিউড সুপারস্টার সাইফ আলী খানের বাড়িতে ঢুকে হামলার অভিযোগে গ্রেপ্তার হওয়া ব্যক্তি একজন বাংলাদেশি নাগরিক বলে সন্দেহ মুম্বাই পুলিশের। মোহাম্মদ শরিফুল ইসলাম শেহজাদ নামের ওই ব্যক্তি অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন এবং গত কয়েক মাস ধরে মুম্বাইতে বসবাস করছিলেন বলে জানিয়েছে মুম্বাই পুলিশ। 

এনিডিটিভির প্রতিবেদন অনুযায়ী, রোববার ( ১৯ জানুয়ারি) সকালে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় পুলিশের ডেপুটি কমিশনার দীক্ষিত গেদাম জানান, গত বুধবার গভীর রাতে অভিনেতার বান্দ্রার বাড়িতে চুরির চেষ্টার অভিযোগে মোহাম্মদ শরিফুল ইসলাম শেহজাদ নামের একজন অভিযুক্তকে তারা গ্রেপ্তার করেছে।

তিনি বলেন, পুলিশের তদন্তে অভিযুক্ত ব্যক্তিটিকে বাংলাদেশের নাগরিক বলে সন্দেহ করা হয়েছে।

ডেপুটি কমিশনার আরও বলেন, ‘তার কাছে কোনও ভারতীয় নথি নেই। আমরা সন্দেহ করছি যে সে বাংলাদেশের, আমরা তদন্ত করছি এবং তার বিরুদ্ধে পাসপোর্ট আইনের অভিযোগ যুক্ত করেছি।’

তিনি বলেন, ‘আমরা তার কাছ থেকে কিছু জিনিস উদ্ধার করেছি যা থেকে বোঝা যায় যে সে বাংলাদেশের। সে অবৈধভাবে ভারতে এসেছিল এবং তার নাম পরিবর্তন করে বিজয় দাস রাখা হয়েছে। সে প্রায় চার মাস ধরে মুম্বাইতে বসবাস করছে এবং একটি হাউসকিপিং এজেন্সিতে কাজ করতো।

গেদাম আরও যোগ করে বলেন, অভিযুক্তকে থানে থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং এখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এর আগে গত বুধবার গভীর রাতে সাইফ আলী খান তার বান্দ্রার বাড়িতে একজন দুর্বৃত্তের দ্বারা ছুরিকাঘাতের শিকার হন। হামলার সময় তাকে ছয়টি ছুরিকাঘাত করা হয়, যার মধ্যে গলায় এবং মেরুদণ্ডের কাছে আঘাত ছিল। গুরুতর আহত অবস্থায় সাইফ আলী খানকে লিলাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে জরুরি অস্ত্রোপচার করে তার মেরুদণ্ড থেকে আড়াই ইঞ্চি ব্লেডের টুকরো বের করা হয়।

চিকিৎসকেরা জানিয়েছেন, সাইফ আলী খান এখন সুস্থ হচ্ছেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর