বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

ট্রাম্প ও শি জিনপিং ফোনালাপ : সম্পর্ক উন্নয়নের ইঙ্গিত

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫, ১১:১১ পূর্বাহ্ন

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং শুক্রবার নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেছেন।

বেইজিং থেকে এএফপি চীনা রাষ্ট্রীয় মিডিয়ার বরাত দিয়ে এ খবর জানিয়েছে।

সিসিটিভি জানিয়েছে, ‘১৭ জানুয়ারির সন্ধ্যায়’ এ ফোনলাপ হয়।

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপের সময় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং শুক্রবার যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্টকে বলেছেন, তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ‘ভালো সূচন’ আশা করেন।

সিসিটিভির বরাত দিয়ে এএফপি বলেছে, শি বলেছেন  ‘আমরা দুজনেই পারস্পরিক পারস্পরিক কার্যক্রমের ওপর অত্যন্ত গুরুত্ব আরোপ করি এবং আশা করি যে, নতুন মার্কিন প্রেসিডেন্টের প্রশাসনে চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক একটি ভালো সূচনা করব।’

এদিকে ওয়াশিংটন থেকে এএফপি জানায়, যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের প্রাক্কালে ডোনাল্ড ট্রাম্প চীনের প্রেসিডেন্টের সঙ্গে তার ফোনালাপের কথা উল্লেখ করে প্রতিশ্রুতি দিয়েছেন যে, তিনি এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এক জোরদার সম্পর্ক গড়ে তুলবেন।

ট্রাম্প তার সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মে বলেছেন, ‘এই ফোনালাপটি চীন ও যুক্তরাষ্ট্রের জন্য খুবই ভালো ছিল।’

ডিনি বলেন, ‘এটি আমার প্রত্যাশা যে আমরা একসঙ্গে অনেক সমস্যা সমাধান করব, এবং তা অবিলম্বে শুরু হবে। আমরা বাণিজ্য ভারসাম্য, ফেন্টানাইল, টিকটক এবং আরও অনেক বিষয় নিয়ে আলোচনা করেছি।’

তিনি আরও বলেন, ‘প্রেসিডেন্ট শি এবং আমি পৃথিবীকে আরও শান্তিপূর্ণ ও নিরাপদ করতে যা কিছু সম্ভব, তা করব!’


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর