বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

টিউলিপ সিদ্দিকের স্থলাভিষিক্ত হলেন এমা রেনল্ডস

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫, ১:২৩ অপরাহ্ন

টিউলিপ সিদ্দিকের স্থলে যুক্তরাজ্যের অর্থনীতিবিষয়ক মিনিস্টার হিসেবে নিয়োগ পেয়েছেন লেবার পার্টির এমপি এমা রেনল্ডস। গত মঙ্গলবার (১৪ জানুয়ারি) দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার রেনল্ডসকে নিয়োগ দেন।

বুধবার (১৫ জানুয়ারি) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়।

প্রতিবেদনে বলা হয়, ৪৭ বছর বয়সী রেনল্ডস ২০২৪ সালের জাতীয় নির্বাচনে নির্বাচিত হয়েছিলেন। যেখানে লেবার পার্টি ১৪ বছর বিরোধী দলে থাকার পর ক্ষমতায় ফিরে আসে।

নতুন নিয়োগপ্রাপ্ত অর্থনীতিবিষয়ক মিনিস্টার এমা রেনল্ডস বর্তমানে দক্ষিণ ইংল্যান্ডের ওয়াইকম্ব নির্বাচনী এলাকার প্রতিনিধিত্ব করেন। এর আগে তিনি ২০১০ থেকে ২০১৯ সালের মধ্যে মধ্য ইংল্যান্ডের বিভিন্ন আসন থেকে নির্বাচন করে আইনপ্রণেতা হিসেবে দায়িত্ব পালন করেছেন।
উল্লেখ্য, গত বছর বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বিভিন্ন দুর্নীতির সম্পর্ক এবং ফ্ল্যাট উপহার কাণ্ডে সপ্তাহ জুড়ে ব্যাপক চাপের মুখে থাকে টিউলিপ। এর জেরে গতকাল মঙ্গলবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন । প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগপত্র গ্রহণ করেছেন। একইসঙ্গে টিউলিপের পদত্যাগে তিনি দুঃখ প্রকাশ করেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর