বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

শ্রীনগর থানা থেকে ছিনিয়ে নেয়া সেই যুবদল নেতাসহ গ্রেপ্তার চার, ওসি প্রত্যাহার

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫, ১২:৩৬ পূর্বাহ্ন

মুন্সীগঞ্জের শ্রীনগরে থানা থেকে এজহারভুক্ত আসামি যুবদল নেতা তরিকুল ইসলামকে ছিনতাইয়ের ঘটনায় শ্রীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম উদ্দিন চৌধুরীকে প্রত্যাহার করে মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। 

শনিবার (১১ জানুয়ারি) বিকেলে মুন্সীগঞ্জের পুলিশ সুপার শামসুল আলম সরকারের নির্দেশে তাকে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।

এদিকে থানা থেকে ছিনতাই করা আসামি তরিকুলকে রাত সোয়া ৯টার দিকে শ্রীনগর উপজেলার দেওল ভোগ এলাকা হতে গ্রেপ্তার করা হয়েছে । এর আগে থানা থেকে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় আরও ৩ আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।

জানা গেছে, শুক্রবার (১০ জানুয়ারি) সন্ধ্যার পর মামলার এজাহারভুক্ত আসামি উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক তরিকুল ইসলামকে (৪০) গ্রেপ্তার করে শ্রীনগর থানা পুলিশ। পরবর্তীতে তাকে ছেড়ে দেওয়ার জন্য বিএনপির নেতাকর্মীরা তদবির শুরু করেন। পুলিশ তাদের তদবিরে রাজি না হওয়ার একপর্যায়ে তারা পুলিশের ওপর ক্ষিপ্ত হয়ে পরিদর্শকের (অপারেশন) রুম ভাঙচুর করে। প্রায় ১৫০ থেকে ২০০ জন বিএনপির নেতাকর্মী আসামিকে ছিনিয়ে নিয়ে যায়। এতে পুলিশ বাধা দেওয়ায় পুলিশের ওপর হামলা চালায় এবং তাদেরকে ঘুসি মেরে আসামি নিয়ে বের হয়ে যায়। এ ঘটনায় শ্রীনগর থানার পুলিশের ওসি কাইয়ুম উদ্দিন চৌধুরীকে দায়িত্ব পালনে অবহেলা ও দায়িত্বহীনতার কারণে প্রত্যাহার করে শ্রীনগর থানা থেকে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।

আসামি ছিনতাইয়ের ঘটনায়  শ্রীনগর থানার এসআই আব্দুর রাজ্জাক বাদী হয়ে ৩১ জন এজাহারনামীয়সহ দুই শতাধিক বিএনপির নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেন। মামলায় এখন পর্যন্ত তরিকুলসহ চারজন এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) আনিসুর রহমান রাত ১০টার দিকে ঢাকা পোস্টকে বলেন, শুক্রবারের ঘটনায় শ্রীনগর থানার ওসিকে প্রত্যাহার করা হয়েছে। ছিনিয়ে নেওয়া আসামিসহ আমরা ওই ঘটনায় ইতোমধ্যে চারজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি।

মুন্সীগঞ্জের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার জানান, আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনার মামলায় কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। ওসিকে ক্লোজড (প্রত্যাহার) করা হয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর