বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

মসজিদের সাইনবোর্ডে ভেসে উঠলো ‘জয় বাংলা’, ইমাম বললেন আমি হতবাক

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫, ১২:৫৮ পূর্বাহ্ন

সাতক্ষীরার কলারোয়ায় মসজিদের ডিজিটাল সাইনবোর্ডে ‌‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখা ভেসে উঠেছে। সোমবার (০৬ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে পৌরসভার শেখ আমানুল্লাহ কলেজ সংলগ্ন ইউরেকা ফুয়েল পাম্প কমপ্লেক্স জামে মসজিদের ডিজিটাল সাইনবোর্ডে এই লেখা ভেসে ওঠে।

এ বিষয়ে মসজিদের ইমাম তরিকুল ইসলাম বলেন, ‘বিষয়টি দেখে আমি হতবাক। কীভাবে এটি ভেসে উঠলো, কিছুই বুঝতে পারছি না। সঙ্গে সঙ্গে ডিজিটাল সাইনবোর্ডের বিদ্যুতের সুইচ বন্ধ করে দিয়েছি। পরে মসজিদ কর্তৃপক্ষ এসে সাইনবোর্ডটি খুলে ফেলেন। কারা এটি করেছে, সে বিষয়ে আমি কিছুই জানি না।’

ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় সাংবাদিক তাফহীমুল ইসলামসহ কয়েকজন জানান, এদিন মাগরিবের নামাজের পর তারা চা খেতে পৌরসভার শেখ আমানুল্লাহ কলেজ সংলগ্ন ইউরেকা ফুয়েল পাম্প কমপ্লেক্স জামে মসজিদের সামনে যান। হঠাৎ মসজিদের দোতলার বাইরের দেয়ালে থাকা ডিজিটাল সাইনবোর্ডে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বিডি-৭১ হ্যাকার’ লেখা ভেসে যেতে দেখতে পান। এভাবে দুই মিনিট চলার পর বিদ্যুৎ চলে যায়। বিষয়টি ভালো করে দেখার জন্য তারা অপেক্ষা করতে থাকেন। কিছুক্ষণ পর বিদ্যুৎ আসলে সেই বোর্ডে পুনরায় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বিডি-৭১ হ্যাকার’ লেখা ভেসে ওঠে ও চলতে দেখা যায়। সে সময় ওই মসজিদের দায়িত্বরত ইমাম তরিকুল ইসলামকে ডেকে এনে দৃশ্যটি দেখালে ইমাম সাহেবও আশ্চর্য হয়ে যান। তাৎক্ষনিক ডিজিটাল সাইনবোর্ডের বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে দেন ইমাম।

খবর পেয়ে রাত সাড়ে ৮টার দিকে থানা পুলিশের একটি টিম সেখানে যান। কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আরেফিন বলেন, ‌‘এ ঘটনায় মানুষের মাঝে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’

এর আগে গত শনিবার সন্ধ্যায় নড়াইলের লোহাগড়া সরকারি আদর্শ কলেজের ডিজিটাল সাইনবোর্ডে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ফেরার বিষয়টি প্রচার করা হয়। ওই ঘটনায় কলেজের তিন কর্মচারীকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে কলেজ কর্তৃপক্ষ। রবিবার (০৫ জানুয়ারি) দুপুরে তাদের একটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর