বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

ইসরাইলি হামলায় গাজায় একই পরিবারের ৭ শিশুসহ নিহত ১১

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫, ১২:২৮ অপরাহ্ন

গাজায় ইসরাইলি বিমান হামলায় একই পরিবারের ৭ শিশুসহ ১১ জন নিহত হয়েছে।

গতকাল শনিবার ভোরে গাজার আল-গোউলা নামে একটি পরিবারের বাড়িতে এই বর্বরোচিত হামলা চালানো হয়েছে। ধ্বংসস্তুপের নিচে আরো মরদেহ আছে কিনা তা জানার জন্য আশপাশের প্রতিবেশিরা ধ্বংসাবশেষ সরানোর চেষ্টা করছে।

ফিলিস্তিনের বার্তা সংস্থা ‘ওয়াফা’ এই খবর জানিয়েছে।

এছাড়া বিভিন্ন গণমাধ্যমের ভিডিও ফুটেজে দেখা গেছে, গাজা নগরীর শুজাইয়া এলাকার বাসিন্দারা আল-গোউলা পরিবারের বাড়িটির ধ্বংসস্তুপের মধ্যে উদ্ধারকাজ চালাচ্ছেন। মাটির ওপর সাদা কাপড়ে ঢেকে রাখা হয়েছে নিহত শিশুদের মরদেহ।

এদিকে গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র মাহমুদ বাসাল বলেছেন, বিমান হামলায় বাড়িটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। ধ্বংসস্তুপের নিচে এখনো অনেকে আটকা পড়ে আছেন।

হামলার বিষয়ে জানতে ইসরাইলি সামরিক বাহিনীর সঙ্গে যোগাযোগ করা হলে তাৎক্ষণিকভাবে তারা কোনো মন্তব্য করেনি।

হামলা সম্পর্কে আল-গোউলা পরিবারের প্রতিবেশি আহমেদ মুসা বলেন, বড় ধরনের বিস্ফোরণের শব্দে আমাদের ঘুম ভেঙ্গে যায়। সবকিছুই কেঁপে উঠেছিল। ধ্বংস হওয়া বাড়িটিতে নারী ও শিশুরা ছিল।

এদিকে দক্ষিণ গাজার খান ইউনিসে মানবিক সহায়তা নিয়ে যাওয়ার পথে ৫ নিরাপত্তা কর্মকর্তাও ইসরাইলি হামলায় নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় বেসামরিক প্রতিরক্ষা সংস্থা।

মাহমুদ বাসাল বলেছেন, ইসরাইল ইচ্ছাকৃতভাবে তাদের ওপর হামলা চালাচ্ছে।

এর বাইরে গাজার বিভিন্ন স্থানে আরো ১০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ৪৮ ঘন্টায় গাজা উপত্যকায় মোট ১শ’ ৩৬ জন প্রাণ হারিয়েছেন। এ নিয়ে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরাইলি হামলায় অন্তত ৪৫ হাজার ৭শ’ ১৫ জনের মৃত্যু হয়েছে। এদের বেশিরভাগই নারী ও শিশু।

জাতিসংঘের হিসেবে গাজায় এই পর্যন্ত প্রায় ১৭ হাজার শিশু প্রাণ হারিয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর