বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

ট্রাম্পের হোটেলের বাইরে বিস্ফোরণে সন্ত্রাসের যোগসূত্র নেই : এফবিআই

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫, ১২:২৬ অপরাহ্ন

মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট  ট্রাম্পের লাস ভেগাসে  একটি হোটেলের বাইরে সাইবার ট্রাক বিস্ফোরণে আত্মহত্যাকারী মার্কিন স্পেশাল ফোর্সের সদস্য ম্যাথিউ লিভলসবার্গার পিটিএসডিতে ভুগছিলেন। 

তদন্তকারি দলের সদস্যরা শুক্রবার লাস ভেগাসে এক সংবাদ সম্মেলনে বলেছেন, বিস্ফোরণের সাথে সন্ত্রাসের কোন যোগসূত্র নেই। পিটিএসডি হচ্ছে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার। যা শারীরিক এবং মানসিকভাবে আহত কোন মানুষের মধ্যে দু’সপ্তাহ থেকে ছয় মাস পর্যন্ত থাকতে পারে।

ইউএস স্পেশাল ফোর্স এর সদস্য ম্যাথিউ লিভলসবার্গার (৩৭) নববর্ষের দিন লাস ভেগাসে নব নির্বাচিত ডোনাল্ড ট্রাম্পের একটি হোটেলের কাছে সাইবার ট্রাকের মধ্যে গুলি চালিয়ে আত্মহত্যা করে। ট্রাকটি পেট্রল এবং আতশবাজিতে ভরপুর ছিল। গুলি চালানোর পর যা বিস্ফোরিত হয় এবং পাশের  ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেলের কাঁচ ভেঙ্গে পড়লে সাত জন আহত হয়।

তদন্তকারি দলের সদস্যরা সংবাদ সম্মেলনে বলেছেন, তারা এখনো লিভলসবার্গারের ব্যবহৃত ডিভাইসগুলো পরীক্ষা করে দেখছে। এই পর্যন্ত তার ফোনে তদন্তকারীরা দু‘টি চিঠি পেয়েছে। যেখানে লিভলসবার্গার জীবনের অন্যান্য সব জটিলতার সাথে নিজের জীবন কেড়ে নেওয়াকেও একটা সমস্যা হিসাবে উল্লেখ করেছেন।

এফবিআই এর বিশেষ এজেন্ট স্পেন্সার ইভানস সংবাদ সম্মেলনে বলেছেন, কিছু ব্যক্তিগত এবং কিছু পারিবারিক ঘটনাপ্রবাহ লিভলসবার্গারকে আত্মহত্যায় প্ররোচিত করে থাকতে পারে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর