বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

ক্যালিফোর্নিয়ায় বিমান বিধ্বস্ত: নিহত ২

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫, ৫:২৩ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি হালকা বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ২ জন নিহত এবং ১৮ জন আহত হয়েছে। বিমানটি একটি বাণিজ্যিক ভবনে বিধ্বস্ত হয়। গতকাল বৃহস্পতিবার এই দুর্ঘটনা ঘটে। পুলিশ এই খবর জানিয়েছে।

লস অ্যাঞ্জেলসের ২৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ফুলারটন পৌর বিমানবন্দরের কাছে বিকেলে এই দুর্ঘটনা ঘটেছে। তবে বিমান বিধ্বস্তের কারণ জানা যায়নি।

লস অ্যাঞ্জেলস থেকে এএফপি আজ এই খবর জানিয়েছে।

ফুলারটন পুলিশ এক্সে বলেছে, ‘সেখানে দুইজনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে।’

এছাড়া ১০ জনকে হাসপাতালে ভর্তি এবং ঘটনাস্থলে ৮ জনকে প্রাথমিক দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

পুলিশের এক কর্মকর্তা স্থানীয় ‘কেটিএলএ’ স্টেশনকে জানিয়েছে, তদন্তকারীরা এখনো নিশ্চিত হয়ে জানতে পারেনি যে, নিহত ২ জন বিমানের যাত্রী নাকি তারা ভবনের শ্রমিক ছিল।

টেলিভিশনের ভিডিও ফুটেজে ভবনের ছাদে গর্ত এবং আগুনের ধোঁয়া বেরিয়ে আসতে দেখা গেছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী জেরোমি ক্রুজ নামের এক শ্রমিক সিবিএস নিউজকে জানিয়েছেন, ‘আমরা সবাই প্রচণ্ড শব্দ শুনতে পেয়েছি এবং পরে দেখি ভবনের ছাদে বিমান বিধ্বস্ত হয়েছে। এরপর আমরা সবাই ভবন থেকে বেরিয়ে আসতে শুরু করি।

ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, একক ইঞ্জিন বিশিষ্ট ভ্যান’স আরভি-১০ বিমানটিতে আসন সংখ্যা ছিল মাত্র ৪টি। ফেডারেল অ্যাডমিনিস্ট্রেশন দুর্ঘটনার তদন্ত করছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর