সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

ভিয়েতনামে বন্যায় ৫ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ১৫ জুন, ২০২৫, ৪:৫৩ অপরাহ্ন

ভিয়েতনামের মধ্যাঞ্চলে আঘাত হানা টাইফুনে  সৃষ্ট বন্যায় পাঁচজনের প্রাণহানি হয়েছে। এই দুর্যোগে আরও দু’জন নিখোঁজ রয়েছে সরকারি তথ্যে জানা গেছে, বন্যায় বিশাল কৃষিজমি প্লাবিত হয়েছে। 

টাইফুন উটিপ শনিবার চীনের দক্ষিণে স্থলভাগে এবং ভিয়েতনামের উপকূলে টনকিন উপসাগরে ঘণ্টায় ১২৮ কিলোমিটার বেগে আঘাত হানে। পরে এটি একটি গ্রীষ্মমন্ডলীয় ঝড়ে রূপান্তরিত হয়।

ভিয়েতনামের কৃষি মন্ত্রণালয় শনিবার সন্ধ্যায় জানিয়েছে, কোয়াং ত্রি প্রদেশের মধ্যাঞ্চলে তিনজনের মৃত্যু হয়েছে এবং কোয়াং বিং প্রদেশে আরো দুজনের মৃত্যু ও দুইজন নিখোঁজ রয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, ৭০ হাজার হেক্টরের বেশি ফসলি জমি প্লাবিত হয়েছে।

চীনা কর্তৃপক্ষ শুক্রবার দক্ষিণাঞ্চলীয় হাইনান দ্বীপে ঝড়ের আঘাতের আগে হাজার হাজার মানুষকে সরিয়ে নিয়েছে, স্কুল ও রেল পরিষেবা বন্ধ করে দিয়েছে।

তবে, জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টার শনিবার পূর্বাভাস দিয়েছে যে সপ্তাহান্তের শেষ নাগাদ ঝড়টি ‘দুর্বল হয়ে বিলীন হয়ে যাবে।’

জলবায়ু পরিবর্তনের ফলে প্রাকৃতিক দুর্যোগ আরও তীব্র ও ঘন ঘন হয়ে উঠছে। কৃষি মন্ত্রণালয়ের মতে, দুর্যোগে গত বছর ভিয়েতনামে ৫১৪ জন প্রাণ হারিয়েছে, যা ২০২৩ সালের তুলনায় তিনগুণ বেশি।

গত সেপ্টেম্বরে, ভিয়েতনামের উত্তরাঞ্চল টাইফুন ইয়াগির আঘাতে বিধ্বস্ত হয়। এতে ৩৪৫ জন মারা যায় এবং আনুমানিক ৩.৩ বিলিয়ন ডলারের অর্থনৈতিক ক্ষতি হয়।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর