বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

৭৪,৩১৬ জন হজ যাত্রী সৌদি আরব পৌঁছেছেন : ধর্ম উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫, ৩:৫২ অপরাহ্ন

হজ পালনের উদ্দেশে বাংলাদেশ থেকে নির্ধারিত ৮৭ হাজার ১০০ জন হজ যাত্রীর মধ্যে ৭৪ হাজার ৩১৬ জন হজ যাত্রী সৌদি আরব পৌঁছেছেন বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আ. ফ. ম. খালিদ হোসেন । বাকি হাজীরা আগামী ৩১ মে’র মধ্যে সৌদি আরব পৌঁছবেন। এ বিষয়ে সব প্রস্তুতি ধর্ম মন্ত্রণালয় থেকে সম্পন্ন করা হয়েছে বলে অবগত করেন তিনি।

আজ বৃহস্পতিবার (২৯ মে) সকালে রাজধানীর বিমানবন্দর সংলগ্ন আশকোনা হজ ক্যাম্পে ধর্ম মন্ত্রণালয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, ‘বিমানের ভাড়া বেশি হওয়ায় অতীতে অনেকেই সময় মতো হজে যেতে পারেননি। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সহযোগিতায় এ বছর প্রতিটি হজ যাত্রীর বিমান ভাড়া ২৬ হাজার ৯৮০ টাকা কমানো হয়েছে। এছাড়া, ৮৭ হাজার ১০০ জন হজ যাত্রীর জন্য সরকার ১০ কোটি টাকা মূল্যের টিকা বিনামূল্যে সরবরাহ করেছে।’

আন্তরিকতা ও গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়ে হজ কার্যক্রমকে এগিয়ে নেয়ার জন্য তিনি বিশেষভাবে প্রধান উপদেষ্টা কে ধন্যবাদ জানান ।

পবিত্র হজ পালনের জন্য সৌদি আরবে অবস্থান করা বাংলাদেশের হজ যাত্রীদের মধ্যে ১২ জন ইতোমধ্যে মারা গিয়েছেন। এছাড়া, আরো ৩৭ জন গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানান তিনি।

উপদেষ্টা বলেন, যারা মারা গেছেন তাদের সবারই বয়স ৬০ এর উপরে। এজন্য আগামীতে ৪৫ থেকে ৫০ বছর বয়সীদেরকে হজ পালনের জন্য উদ্বুদ্ধ করা হবে।

তিনি আরো বলেন, মক্কা, মদিনা এবং মিনায় তিনটি ক্লিনিক স্থাপন করা হয়েছে। সেখানে বাংলাদেশী ১৬৪ জন ডাক্তার, নার্স ও টেকনিশিয়ান মিলে বাংলাদেশি হজ যাত্রীদের স্বাস্থ্য সেবা দিয়ে যাচ্ছেন। এর বাইরেও কেউ যদি গুরুতর অসুস্থ হয়ে পড়েন তাদেরকে সৌদি আরবের হাসপাতালে ভর্তির ব্যবস্থা করা হচ্ছে। এ বছর সরকার হজ যাত্রীদের জন্য ১ কোটি টাকার ওষুধ বিনামূল্যে বিতরণ করছে।

ধর্ম উপদেষ্টা আজ হজ ফ্লাইটে সৌদি আরব যাচ্ছেন। আগামীকাল সেখানে তার সরেজমিনে মক্কা-মদিনায় হজ যাত্রীদের খোঁজখবর নেবার কথা রয়েছে। ।

ব্রিফিংয়ে ধর্ম মন্ত্রণালয়ের সচিব একেএম আফতাব হোসেন প্রামাণিক, হজ অফিসার লোকমান হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর