বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

ইসরায়েলের ৪৪টি ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ১৬ জুন, ২০২৫, ১২:১১ পূর্বাহ্ন

ইসরায়েলের পাঠানো ৪৪টি ড্রোন ও কোয়াডকপ্টার ভূপাতিত করার দাবি করেছে ইরান। রোববার (১৫ জুন) দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ-এর বরাতে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

ইরানের সীমান্তরক্ষী বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ আলী গৌদারজি জানান, গত ৪৮ ঘণ্টায় ইরানের আকাশসীমায় প্রবেশের চেষ্টা করা ড্রোন ও কোয়াডকপ্টারগুলিকে সাফল্যের সঙ্গে প্রতিহত ও ধ্বংস করেছে সীমান্ত ইউনিটগুলো।

এর আগে, গত শুক্রবার থেকে ইসরায়েল ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায়—বিশেষ করে পারমাণবিক কেন্দ্র, তেল শোধনাগার ও সামরিক স্থাপনায়—একযোগে বিমান, ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে। এতে বহু স্থাপনার ক্ষতি ছাড়াও ব্যাপক প্রাণহানি ঘটে।

আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ইসরায়েলের চালানো হামলায় এখন পর্যন্ত ইরানে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ১২৮ জনে এবং আহত হয়েছেন প্রায় ৯০০ জন।

ইরানও বসে থাকেনি। ‘অপারেশন রাইজিং লায়ন’-এর জবাবে তেহরানের পক্ষ থেকে গত দুই দিন ধরে ইসরায়েলের বিভিন্ন স্থাপনায় পাল্টা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হচ্ছে। এসব হামলায় তেলআবিবসহ বিভিন্ন এলাকায় এখন পর্যন্ত ১৪ জন নিহত ও দুই শতাধিক মানুষ আহত হয়েছেন। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।-নিউজ২৪


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর