বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

ব্যান্ডদল আর্টসেলের লিংকনসহ ২ জনের নামে রাকসুর জিএসের মামলা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫, ৮:১০ অপরাহ্ন

চুক্তিবদ্ধ হয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই ৩৬’ উদযাপনের অনুষ্ঠানে অংশ না নেওয়ার অভিযোগে ব্যান্ডদল আর্টসেলের শিল্পী লিংকন ডি কস্তা ও ম্যানেজার খাদেমুল ওয়াহাব মাহেরের বিরুদ্ধে মামলা করেছেন রাকসুর সাধারণ সম্পাদক (জিএস) মো. সালাহউদ্দীন আম্মার।

আজ বুধবার (২৬ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদের আদালতে এ মামলা করা হয়।

বাদীপক্ষের আইনজীবী কাইয়ুম হোসেন নয়ন বলেন, আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে তেজগাঁও থানার ওসিকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

মামলার বিবরণ অনুযায়ী, ৩৬ জুলাই উদযাপনের অনুষ্ঠান ছিল গত ৫ অগাস্ট। এ অনুষ্ঠানে অংশ নিতে গত ১৯ জুলাই লিংকন আর্টসেল ও খাদেমুল ওয়াহাব মাহের চুক্তিবদ্ধ হন। চুক্তি অনুযায়ী ৫ লাখ ৭৫ হাজার টাকার মধ্যে ৫ লাখ ২৫ হাজার টাকা পরিশোধ করা হয়। তবে প্রোগ্রাম শুরুর ৫ ঘণ্টা আগে তারা (আর্টসেল) ফেসবুক পোস্টের মাধ্যমে জানায়, তারা অনুষ্ঠানে অংশ গ্রহণ করবে না।

অনুষ্ঠানে অংশগ্রহণ না করায় সাধারণ শিক্ষার্থী ও মামলার বাদী সালাহউদ্দীনের ‘১৬ লাখ টাকা ক্ষতি হয়’। ২৫ অগাস্ট তাদের লিগ্যাল নোটিশ পাঠানো হলেও তারা কোনো সদুত্তর দেয়নি। অনুষ্ঠানে অংশগ্রহণ না করে তারা প্রতারণা করেছেন বলে অভিযোগ করেন সালাহউদ্দীন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর