সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

দ্বিতীয় বিয়ে করলেন বাদশা!

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ৫:১৭ অপরাহ্ন

হরিয়ানভি হিপ-হপ ‘তাতেরি’ গান নিয়ে ব্যাপক জটিলতার মধ্যেই সবাইকে চমকে দিয়ে গোপনে বিয়ে করলেন বলিউডের জনপ্রিয় র‌্যাপার বাদশা। গত কয়েকদিন ধরেই তার সদ্য মুক্তি পাওয়া ‘তাতেরি’ গান নিয়ে বিতর্ক চলছে। এ নিয়ে যখন আইনি সমস্যা ক্রমেই বেড়ে চলছে, তখনই তার সঙ্গে মেয়ের বিয়ের কথা জানালেন অভিনেত্রী ইশা রিখির মা পুনম রিখি। 

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত কয়েক বছর ধরে পাঞ্জাবি মডেল ও অভিনেত্রী ইশা রিখির সঙ্গে প্রেমের গুঞ্জন ছিল র‌্যাপার বাদশার। এবার সেই সম্পর্কে সিলমোহর পড়ল।

অভিনেত্রীর মা সোশ্যাল মিডিয়ায় নবদম্পতিকে আশীর্বাদ জানিয়ে কয়েকটি ছবি পোস্ট করেছেন। এতে বর-কনে বেশে বিয়ের রীতি পালন করতে দেখা গেছে বাদশা-ইশাকে।

পুনম রিখির পোস্ট করা ছবিগুলো এরইমধ্যে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। এতে গেছে, বাদশা বাদামী রঙের কুর্তা এবং সোনালি রঙের সাফা (পাগড়ি) পরেছেন। বিপরীতে কনে ইশা লাল রঙের সালোয়ার স্যুটে সেজেছিলেন। বর-কনের গলাতে বরমালা ছিল। পরিবারের সদস্যদের উপস্থিতিতে পারিবারিক আবহে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

এদিকে বাদশা ও ইশার বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লেও এ ব্যাপারে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি এই জুটি। তবে জানা গেছে, গত চার বছর ধরে একে অপরের সঙ্গে ডেট করছেন তারা। কোনো একটি পার্টিতে বন্ধুর মাধ্যমে পরিচয় হয়েছিল তাদের। যা পরে প্রেমে রূপ নেয়।

২০১৩ সালে ‘জাট বয়েজ পুত জাটান দে’ সিনেমার মাধ্যমে অভিনয়ে ডেবিউ হয় ইশার। ২০১৮ সালে বরুণ ধাওয়ানের সঙ্গে ‘নবাবজাদে’ সিনেমায়ও কাজ করেছেন। এটি তার প্রথম বিয়ে।

অন্যদিকে এটি বাদশার দ্বিতীয় বিয়ে। এর আগে জেসমিন মাসিহ’র সঙ্গে দাম্পত্য সম্পর্কে ছিলেন তিনি। সেখানে একটি কন্যাসন্তানও রয়েছে, নাম জেসেমি গ্রেস মাসিহ সিং। ২০২০ সালে বিচ্ছেদ হয় তাদের।

আরএ


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর