মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

অস্কার লড়াইয়ে সেরা ১০ সিনেমা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ১:৪১ অপরাহ্ন

বিশ্বের  সবচেয়ে মর্যাদাপূর্ণ  পুরস্কার হলিউডের অস্কার-এর ৯৮তম আসর বসছে আগামী রবিবার। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস শহরের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হবে জমকালো এই আয়োজন। এবারের আসরে সেরা চলচ্চিত্রের পুরস্কারের জন্য লড়াই করছে ১০টি সিনেমা। 

এবারের অস্কারের দৌড়ে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার এবং সিনার্স। প্রথমটিতে অভিনয় করেছেন লিওনার্দো ডিক্যাপ্রিও আর দ্বিতীয়টিতে রায়ান কুগলার। চলচ্চিত্র বিশ্লেষকদের মতে, সেরা ছবির আসল লড়াই এই দুই সিনেমার মধ্যেই সীমাবদ্ধ থাকতে পারে।

পরিচালক পল থমাস অ্যান্ডারসন নির্মিত ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ ইতোমধ্যে ব্রিটিশ একাডেমি ও পরিচালক সমিতির মতো গুরুত্বপূর্ণ পুরস্কার জিতে শক্ত অবস্থান তৈরি করেছে। অন্যদিকে ভ্যাম্পায়ার ও সামাজিক বৈষম্যের গল্প নিয়ে তৈরি ‘সিনার্স’ বক্স অফিসে সাফল্যের পাশাপাশি সমালোচকদের প্রশংসাও পেয়েছে।

মনোনয়ন তালিকায় রয়েছে বড় বাজেটের ছবি এফ ওয়ান দ্য মুভি, যেখানে অভিনয় করেছেন ব্র্যাড পিট। ফর্মুলা ওয়ান রেসিংকে কেন্দ্র করে নির্মিত এই সিনেমা বিশ্বজুড়ে বিপুল আয় করে অস্কারের দৌড়ে জায়গা করে নেয়।

এ ছাড়া অস্কারজয়ী পরিচালক ক্লোয়ি ঝাও নির্মিত হ্যামনেট এবং ইয়োর্গস লান্থিমোস-এর বিজ্ঞানভিত্তিক থ্রিলার বুগোনিয়া নিয়েও চলছে আলোচনায় ‘বুগোনিয়া। ‘বুগোনিয়া’ সিনেমায় অভিনয় করেছেন এমা স্টোন।

তালিকায় আরও আছে গুইলারমো দেল তোরো-এর পিরিয়ড হরর ফ্রাঙ্কেনস্টাইন এবং টিমোথি শ্যালামে অভিনীত জীবনীভিত্তিক ছবি মার্টি সুপ্রিম। আন্তর্জাতিক সিনেমা থেকেও জায়গা করে নিয়েছে ব্রাজিলের থ্রিলার দ্য সিক্রেট এজেন্ট এবং নির্মাতা জোয়াকিম ট্রিয়ার–এর সেন্টিমেন্টাল ভ্যালু। চমক হিসেবে রয়েছে স্বল্প বাজেটের ছবি ট্রেন ড্রিমস।

প্রতি বছরের মতো এবারও হলিউডের সেরা কাজের স্বীকৃতি দিতে বসছে অস্কারের জমকালো আসর। রোববার সন্ধ্যায় বিজয়ীদের হাতে তুলে দেওয়া হবে বহুল প্রতীক্ষিত সোনালি ট্রফি। পুরো বিশ্বের চলচ্চিত্র অঙ্গন এখন তাকিয়ে আছে এই মহাযজ্ঞের দিকে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর