বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

অপারেশন সিন্দুরে পাকিস্তানের ছয়টি বিমান ধ্বংসের দাবি ভারতের

আন্তর্জাতিক ডেস্ক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ৯ আগস্ট, ২০২৫, ৫:২৮ অপরাহ্ন

অপারেশন সিন্দুরে ছয়টি পাকিস্তানি বিমান ভূপাতিত করার দাবি করেছেন ভারতের বিমানবাহিনী প্রধান অমর প্রীত সিং। তার মতে, এগুলোর মধ্যে পাঁচটি যুদ্ধবিমান এবং একটি গোয়েন্দা বিমান। এতে পাকিস্তানের বড় ধরনের ক্ষয়ক্ষতি করেছে।

অমর প্রীত সিংয়ের মতে, পেহেলগাম হামলার পর চালানো অভিযানে পাকিস্তানের একটি গোয়েন্দা নজরদারি বিমান (বিগ বার্ড) ভূপাতিত হয়েছে। এর ক্ষতি পাকিস্তানের বিমান বাহিনীর শক্তিকে মারাত্মকভাবে দুর্বল করে দেয়।

ছয়টি বিমান ধ্বংসের পাশাপাশি পাকিস্তানের বিমান ঘাঁটিতে চালানো হামলায় ইসলামাবাদের স্থল-ভিত্তিক ক্ষয়ক্ষতির কথাও জানিয়েছেন ভারতের বিমানবাহিনী প্রধান।

তিনি বলেন, আমরা পাঁচটি যুদ্ধবিমান এবং একটি গোয়েন্দা বিমান ধ্বংস করেছি – যেটি ৩০০ কিমি দূর থেকে টার্গেট করা হয়েছিল। এটি এখন পর্যন্ত রেকর্ডকৃত সবচেয়ে বড় ‘সারফেস টু এয়ার কিল’।

রাশিয়ান নির্মিত এস-৪০০-কে ‘গেম-চেঞ্জার’ আখ্যা দিয়ে তিনি আরও বলেন, ‘পাকিস্তান এই সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম ভেদ করতে পারেনি।’

তিনি উল্লেখ করেন, আমাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা অসাধারণ কাজ করেছে। সদ্য কেনা এস-৪০০ সিস্টেমটি একটি গেম-চেঞ্জার। পাকিস্তান সরকার বুঝতে পেরেছিল, এই সংঘাত অব্যাহত থাকলে তাদের আরও ক্ষতি হবে, তাই তারা যুদ্ধবিরতির অনুরোধ করে। তথ্যসূত্র: এনডিটিভি


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর