বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

বাংলাদেশি নাবিকসহ তেলবাহী জাহাজ জব্দ করল ইরান

আন্তর্জাতিক ডেস্ক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ৫:৪৪ অপরাহ্ন

ওমান উপসাগরের জলসীমায় ছয় মিলিয়ন লিটার চোরাচালানকৃত ডিজেল বহনের অভিযোগে একটি তেলবাহী জাহাজ জব্দ করেছে ইরান।

আজ শনিবার (১৩ ডিসেম্বর) এমনটাই ইরানি গণমাধ্যমের বরাতে জানা গেছে।

জাহাজটিতে বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কার মোট ১৮ জন নাবিক ছিলেন বলে জানা গেছে।

ইসলামি প্রজাতন্ত্র ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স জানায়, হরমোজগান প্রদেশের উপকূলে ওই জাহাজটি আটক করা হয় এবং ধারণা করা হয় জাহাজটি সব নেভিগেশন সিস্টেম বন্ধ করে রেখেছিল।

ইরানি কর্তৃপক্ষ প্রায়ই এই উপসাগরীয় অঞ্চলে জ্বালানি পাচারের অভিযোগে জাহাজ জব্দের ঘোষণা দেয়। ইরানে জ্বালানির দাম তুলনামূলক কম হওয়ায় প্রতিবেশী দেশগুলোতে জ্বালানি পাচার বেশি লাভজনক হয়ে থাকে বলে মনে করা হচ্ছে।

গত মাসেও ইরান গালফ এলাকায় একটি তেলবাহী জাহাজ জব্দ করেছিল; তখন তেহরান জানিয়েছিল, এটি কোনো নির্দিষ্ট দেশের বিরুদ্ধে প্রতিশোধমূলক পদক্ষেপ নয়।

উল্লেখ্য, সর্বশেষ এই ঘটনার প্রেক্ষাপটে, দুই দিন আগে যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলার উপকূলে একটি তেলবাহী জাহাজ জব্দ করেছিল, এবং ওয়াশিংটন দাবি করে ওই জাহাজটি ইরান ও ভেনিজুয়েলা থেকে তেল পরিবহন করছিল।-সূত্র: সিনহুয়া


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর