বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

খামেনি কোথায় আছে জানি, তবে এখনই হত্যা নয় : ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ১৮ জুন, ২০২৫, ১২:৫৮ পূর্বাহ্ন

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি কোথায় লুকিয়ে আছেন, তা যুক্তরাষ্ট্র অবগত আছে, তবে আপাতত তাকে হত্যার পরিকল্পনা নেই।

স্থানীয় সময় মঙ্গলবার (১৭ জুন) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে ট্রাম্প লিখেছেন, আমরা জানি, তথাকথিত ‘সুপ্রিম লিডার’ কোথায় লুকিয়ে আছেন। তিনি সহজ লক্ষ্য, তবে সেখানে নিরাপদে আছেন। আমরা তাকে এখনই হত্যা করছি না, অন্তত এই মুহূর্তে না।

ট্রাম্প আরো বলেন, আমরা চাই না যে বেসামরিক জনগণের ওপর বা আমাদের সৈন্যদের ওপর ক্ষেপণাস্ত্র ছোড়া হোক। আমাদের ধৈর্য শেষের দিকে। এই বিষয়ে মনোযোগ দেওয়ার জন্য আপনাদের ধন্যবাদ।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র সরকার আনুষ্ঠানিকভাবে বলেছে, তারা ইরানে ইসরায়েলি হামলায় জড়িত নয়, যদিও ইসরায়েল দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের কাছ থেকে সামরিক সহায়তা ও প্রযুক্তি পেয়ে আসছে।

ইরানে চলমান উত্তেজনা ও ক্রমবর্ধমান সংঘাতের পরিপ্রেক্ষিতে এই বার্তাগুলো অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে বিশ্লেষকেরা মনে করছেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর