মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

লেবাননে হিজবুল্লাহ ও ইসরায়েলি বাহিনীর মধ্যে চলছে তীব্র স্থলযুদ্ধ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ৪ মে, ২০২৬, ৬:১৫ অপরাহ্ন

দক্ষিণ লেবাননে তীব্র স্থলযুদ্ধ শুরু হয়েছে হিজবুল্লাহ যোদ্ধা ও সীমান্ত পেরিয়ে ঢুকে পড়া ইসরায়েলি বাহিনীর মধ্যে। স্থানীয় সূত্রগুলো বলছে, পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে উঠেছে এবং লড়াই ছড়িয়ে পড়েছে পুরো এলাকাজুড়ে।

লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, ওয়াদি রাজ অঞ্চলের দেইর সিরিয়ান ও জাওতার শহরে এই সংঘর্ষ চলছে। এসব এলাকায় উভয়পক্ষের মধ্যে সরাসরি লড়াই হচ্ছে। প্রতিবেদন অনুযায়ী, স্থলযুদ্ধ এখনো অব্যাহত রয়েছে। ছোট অস্ত্রের গুলি বিনিময়ের পাশাপাশি রকেট হামলাও চালানো হচ্ছে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং সাধারণ মানুষ নিরাপদ আশ্রয়ে যাওয়ার চেষ্টা করছে। তবে হতাহতের বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য জানানো হয়নি এখন পর্যন্ত।

এদিকে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ রবিবার একটি ‘জরুরি সতর্কতা’ জারি করেছে। যেখানে দক্ষিণ লেবাননের ১১টি শহর ও গ্রামের বাসিন্দাদের তাদের বাড়িঘর ‘ছেড়ে’ যাওয়ার আহ্বান জানিয়েছে। রবিবার লেবাননের হেজবুল্লাহ যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে এমন অভিযোগ এনে ইসরায়েলি বাহিনী এই অভিযান শুরুর ঘোষণা দিয়েছে।

আইডিএফ সতর্ক করে বলেছে যে, হেজবুল্লাহ বাহিনী বা তাদের স্থাপনার কাছাকাছি থাকা যে কেউ ঝুঁকির মধ্যে পড়তে পারে। যে কারণে তাদেরকে বাড়িঘর ছাড়তে বলা হয়েছে। ইসরায়েল দক্ষিণ লেবানন জুড়ে তার হামলা অব্যাহত রেখেছে। ইসরায়েলি বাহিনী বর্তমানে দেশটির দক্ষিণাঞ্চলের একটি ছোট ভূখণ্ড দখল করে রেখেছে এবং হেজবুল্লাহর অবকাঠামো হিসেবে ব্যবহৃত বাড়িঘর ভেঙে ফেলা হচ্ছে। জবাবে হেজবুল্লাহও উত্তর ইসরায়েলে ড্রোন ও রকেট হামলা চালিয়ে ইসরায়েলি বাহিনীকে লক্ষ্যবস্ত করেছে। সূত্র: আল-জাজিরা


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর